চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোতে ‘আলকেমিস্ট’র অনুবাদ গ্রন্থের পাঠ উন্মোচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৭
প্রবাস সংবাদ
A A

বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহোর জনপ্রিয় গ্রন্থ ‘আলকেমিস্ট’ এর অনুবাদগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা অনুবাদ সাহিত্যের উপর আরো জোর দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন।

তারা বলেন, আলকেমিস্টকে বাংলাভাষী পাঠকদের সামনে তুলে ধরে অনুবাদক ফারহানা আজিম শিউলী বিশ্বসাহিত্যের একটি একটি গুরুত্বপূর্ণ আখ্যানকে বাংলা সাহিত্যের সাথে সম্মিলন ঘটিয়ে দিয়েছেন।

গত বৃহস্পতিবার টরন্টোর ওয়ার্ডেন হিলটপ কমিউনিটি সেন্টারে অনুদিত গ্রন্থটির পাঠ উন্মোচন অনুষ্ঠানে তারা এমন অভিমত প্রকাশ করেন।

Banglabid

সাংবাদিক শওগাত আলী সাগর এর সঞ্চালনায় সাবেক ছাত্রনেতা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ফায়েজুল করীম অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন। অনুবাদ গ্রন্থটির পাঠ প্রতিক্রিয়া জানান সমাজ চিন্তক আকবর হোসেন, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক টিটো খন্দকার। বাংলা অনুবাদ সাহিত্যের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেন ইউনিভার্সিটি অব টরন্টোর বেঙ্গলি স্টাডিজের সাবেক সেক্রেটারি নিলাদ্রী চাকী।

অনুবাদক ফারহানা আজিম শিউলী বিশ্বখ্যাত লেখক পাওলো কোয়েলহোর আলকেমিস্ট অনুবাদের প্রেক্ষিত এবং অভিজ্ঞতা তুলে ধরেন। বইটির প্রকাশক বিদ্যা প্রকাশের কর্ণধার মুজিবুর রহমান খোকা লস এঞ্জেলস থেকে স্কাইপের মাধ্যমে বক্তব্য রাখেন।

বৈরী আবহাওয়ার মধ্যেই বিপুল সংখ্যক বোদ্ধা দর্শক অনুষ্ঠানে যোগ দেন এবং গভীর মনোযোগ নিয়ে বইটির পাঠ উন্মোচনের আলোচনা উপভোগ করেন।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক, বর্তমানে টরন্টো প্রবাসী ফারহানা আজিম শিউলীর অনুবাদ করা আলকেমিস্ট প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। সদ্য সমাপ্ত একুশের বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদ এঁকেছেন রাগীব আহসান আর অঙ্গসজ্জা করেছেন মঈন আহমেদ।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা পাওলো কোয়েলহোর সাহিত্য জীবনের পাশাপাশি ‘আলকেমিস্ট’ এর কাহিনী বিন্যাস নিয়ে আলোচনা করেন। তারা বলেন, গ্রন্থটি অনুবাদ করতে গিয়ে ফারহানা আজিম শিউলী যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। একটি জনপ্রিয় বই অনুবাদের ক্ষেত্রে ‘ট্রান্সলেশনে লস্ট’ হয়ে যাওয়ার আশংকা থাকলেও ফারহানা শিউলী সফলভাবে সেটি অতিক্রম করে গেছেন। ভাষার প্রাঞ্জল্য এবং দক্ষতার কারণে অনুদিত গ্রন্থটিতেও আলকেমিস্ট এর মূল বইয়ের স্বাদ অবিকল রয়ে গেছে।

অনুবাদক ফারহানা আজিম শিউলী তার প্রতিক্রিয়ায় বলেন, আলকেমিস্ট এর কাহিনী বিন্যাস এবং এর অন্তর্নিহিত ভাব বক্তব্যই তাকে বইটি অনুবাদে উৎসাহ দিয়েছে। তিনি বলেন, এমন একটি আত্মউন্নয়ন মূলক বই প্রতিটি পাঠকেরই পড়া দরকার।

অনুষ্ঠানে লেখক পাঠকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলকেমিস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবুল হাসানের বোলিং নিয়ে শঙ্কা, স্বল্প পুঁজিতে পারবে বাংলাদেশ?

পরবর্তী

সৌভাগ্যের রান আউটের পর মোস্তাফিজের সাফল্য

পরবর্তী

সৌভাগ্যের রান আউটের পর মোস্তাফিজের সাফল্য

ওবায়দুল কাদের

একটি বড় দল জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে: সেতুমন্ত্রী

সর্বশেষ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT