চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টপঅর্ডার রানে ফেরার স্বস্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে মাঠে, দর্শকরা পাশে বসে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বারবার ব্যর্থ হচ্ছিল বাংলাদেশের টপঅর্ডার। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের চার ইনিংসেই দেখা যায় দৈন্যদশা। নিউজিল্যান্ডে অবশ্য ভিন্ন চিত্র। তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে লিডের স্বপ্ন বুনছে বাংলাদেশ।

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে মেহেদী হাসান মিরাজ জানালেন টপঅর্ডার রান পাওয়ায় আত্মবিশ্বাসী গোটা দল, ‘জয় এবং শান্ত খুবই ভালো করেছে। ওদের এমন ব্যাটিং দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। বেশ কিছুদিন ধরে টপঅর্ডার রান পাচ্ছিল না। এটি আমাদের দলকে আত্মবিশ্বাস দিচ্ছে। প্রক্রিয়ার ভেতর থেকে আমাদের আরও অনেককিছু করতে হবে।’

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে দ্বিতীয় দিন শেষে সফরকারীরা ২ উইকেট হারিয়ে তুলেছে ১৭৫ রান। শান্ত ৬৪ রান করে ফিরে যান। জয় ৭০ ও অধিনায়ক মুমিনুল হক ৮ রানে অপরাজিত।

Banglabid

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে জয় দেখা পান প্রথম ফিফটির। ১৬৫ বলে পাঁচটি চারে পৌঁছান পঞ্চাশে। ২১১ বলে ৭০ রানে অপরাজিত ইনিংসটিতে চার সাতটি। ৮ উইকেট হাতে রেখে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫৩ রানে পিছিয়ে আছে।

সিরিজের প্রথম টেস্টে ওপেনিংয়ে যথারীতি সাদমান ইসলামের সঙ্গী হন জয়। সাদমান ৫৫ বলে ২২ রান করে ফেরেন সাজঘরে। ওপেনিং জুটি থেকে আসে ৪৩ রান। জয়-শান্ত দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১০৪ রান। দুটি উইকেটই নিয়েছেন নিল ওয়াগনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়মিরাজমুমিনুললিড স্পোর্টসল্যাথামশরিফুলশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির সাথে আজ সংলাপে বসবে আরও ২টি দল

পরবর্তী

হিরোদের সময় ফুরায়, অভিনেতাদের ফুরায় না: নওয়াজউদ্দিন

পরবর্তী
নওয়াজ উদ্দিন সিদ্দিকী অভিনীত পাঁচ চরিত্রের ছবি, বিভিন্ন দৃশ্য ও আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

হিরোদের সময় ফুরায়, অভিনেতাদের ফুরায় না: নওয়াজউদ্দিন

সমাবেশে হামলা রাজনীতিতে বিপজ্জনক অবস্থা তৈরি করবে: ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT