চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টটেনহ্যামকে হারিয়ে ইউরোপ সেরা লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৯
- লিড নিউজ, ফুটবল, স্পোর্টস
A A

গত মৌসুমে ফাইনালে গিয়ে হার। এবার আর স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়তে হয়নি লিভারপুলকে। শনিবার রাতে অল-ইংলিশ ফাইনালে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।

অ্যাটলেটিকো মাদ্রিদের হোমগ্রাউন্ড ওয়ান্ডা মেট্রোপলিতানোয় খেলার শুরুতেই লিভারপুলকে এগিয়ে নেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথম মিসরি খেলোয়াড় হিসেবে গোল করা মোহামেদ সালাহ।

পরে খেলার শেষ মুহূর্তে ডিভোক ওরিগির গোলে ২০০৫ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম এবং সবমিলিয়ে ষষ্ঠ শিরোপা জয় করে লিভারপুল।

গতবার ফাইনালে ইনজুরি নিয়ে চোখের জলে মাঠ ছেড়েছিলেন সালাহ। এবার ফাইনাল রাঙাতে দুই মিনিট সময় নেন এই মিসরীয় তারকা। প্রথম মিনিটে অলরেডদের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে টটেনহ্যাম। এ সময় মুসাসিকোকোর হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট-কিক থেকে গোল করে লিভারপুল সমর্থকদের আনন্দে ভাসান সালাহ।

১.৫১ মিনিটের মাথায় গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দ্বিতীয় দ্রুততম গোল করার রেকর্ড গড়েন সালাহ। ২০০৫ আসরের ফাইনালে লিভারপুলের বিপক্ষে ৫০ সেকেন্ডের মাথায় গোল করে তালিকার শীর্ষে রয়েছেন এসি মিলানের সাবেক তারকা পাওলো মালদিনি।

শুরুতেই এগিয়ে গিয়ে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে লিভারপুল। অন্যদিকে পাল্টা আক্রমণে টটেনহ্যামও পরীক্ষা নেয় অলরেডদের। তবে প্রথমার্ধে কেউ আর গোলের দেখা পায়নি।

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া টটেনহ্যাম প্রাণপণ চেষ্টা চালায়। তবে তাতে সফল হয়নি তারা। উল্টো ৮৭তম মিনিটে নিচু শটে হুগোলরিসকে পরাস্ত করে লিভারপুলের জয় নিশ্চিত করেন অরিগি।

এর আগে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে একবারও জিততে পারেননি ক্লপ। সবমিলিয়ে ছয়টি ফাইনালে হারার পর লাকি সেভেনে এসে শিরোপার মুখ দেখলেন এই জার্মান কোচ। শনিবার রাতে শেষ বাঁশি বাজার পর তাই কোচিং স্টাফদের সঙ্গে তার বাঁধভাঙা উল্লাস ছিল চোখে পড়ার মতো।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ার্নার-ফিঞ্চের জন্য লক্ষ্যটা বেশ ছোটই

পরবর্তী

নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পরবর্তী

নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশ: বিশ্বমঞ্চে সেরার ফুল ফোটাতে আত্মপ্রত্যয়ী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT