চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টক-মিষ্টি-ঝালে ‘ঘাসফুল’র তারকারা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৪:২৫ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৫
বিনোদন
A A

১৫ মে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের নতুন চলচ্চিত্র ‘ঘাসফুল’। এই চলচ্চিত্রে প্রথম বারের মতো জুটি বেঁধেছেন কাজী আসিফ ও শায়লা সাবি। মুক্তির আগে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ দুই তারকা।

তারকা জুটি মুখোমুখি হয়েছিলেন চ্যানেল আই অনলাইনের। টক-ঝাল-মিষ্টি নানা অভিজ্ঞতার পাশাপাশি চলচ্চিত্রটির সাফল্যের ব্যাপারেও আশাবাদী তারা।

ফুটবল খেলোয়াড় তৌকির (অাসিফ) চলচ্চিত্রের প্রথম দিকে কঠিন রোগে আক্রান্ত হয়ে স্মৃতি হারিয়ে ফেলেন। এক সময় তার জীবনে আসে নার্গিস (সাবি)। এরপরই দুজনকে ঘিরে গড়ে ওঠে চলচ্চিত্রটির কাহিনী চিত্র।

Banglabid

বিজ্ঞাপন এবং নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত হওয়ার ইচ্ছা আসিফের। এর আগে তার অভিনীত ‘জয়’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল অস্ট্রেলিয়ায়। এছাড়াও দুইটি চলচ্চিত্রে অভিনয় করলেও মুক্তির অপেক্ষায় রয়েছে।

তবে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে আগেও অভিনয়ের অভিজ্ঞা রয়েছে সাবির।‘প্রিয়া তুমি সুখি হও’য়ের পর ঘাসফুল নিয়ে চরম আশাবাদী তিনি। এছাড়াও ‘ক্রাইম রোড’ নামক একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।

দুজনের খুনসুটিতে বেরিয়ে এলো ছবির শুটিং এর সময়ের মজার সব ঘটনা। আসিফ জানালেন চরিত্রের স্বার্থে ফুটবল দলে অধিনায়ক ছিলেন। গোলের পর সতীর্থরা তুলে ধরলে উপর থেকে মাটিতে পড়ে যান তিনি।

Reneta

ছবি: এস.এম নাসির

ব্যথা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, পড়ে যাওয়ার পর কোমরে প্রচন্ড ব্যথা পাই। কিন্তু এরপরও শুটিং চালিয়ে যেতে হয়েছিল। এছাড়াও কুষ্টিয়ায় শুটিং হওয়ায় লালনের মাজারে গিয়ে গান শোনার অভিজ্ঞতাও এখনও মনে আছে তার।

সাবি তার অভিজ্ঞতা থেকে বলেন, চলচ্চিত্রের যখন শুটিং চলছিল তখন দেশের অবস্থা ভালো ছিলো না। বাসা থেকে শুটিং স্পটে অ্যাম্বুলেন্সে করে যাতায়াত করতে হয়েছে। রাস্তায় অনেক সময় আমাদের সামনেই গাড়ি জ্বালিয়ে দিছে। তখন প্রচন্ড ভয় করতো।

বাস্তব জীবনে সাবি তিতুমীর কলেজে অনার্স পড়ছেন। তবে আসিফ অস্ট্রেলিয়া থেকে মাস্টার্স শেষ করেছেন। বাস্তব জীবনে আসিফের জীবনে প্রেম এলেও এখন এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত সাবি।

ছবি: এস.এম নাসির

তবে এখনও সিঙ্গেল অাসিফ তার ব্যক্তিজীবনের প্রেম নিয়ে বলতে গিয়ে জানান, দুজন মেয়ে আমার জীবনে এসেছিল। দু’জনই অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া থেকে দেশে চলে আসার পর তারা আমার সাথে আর যোগাযোগ রাখেনি।

তবে দুজনের দুই অভিজ্ঞতা চরিত্রে কোনো প্রভাব ফেলেনি উল্লেখ করে আসিফ বলেন, বাস্তব জীবনে প্রেম ও ক্যামেরায় প্রেম সম্পূর্ণ ভিন্ন। একজন শিল্পী তার সত্ত্বা দিয়ে চরিত্রকে ফুটিয়ে তোলে ক্যামেরার সামনে।

গত ১১ মে যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার সিনেমাসে’ অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো। প্রিমিয়ার শোতে আমন্ত্রিত অতিথিদের সাথে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মঘাসফুলচ্যানেল আই
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT