চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝামেলা মুক্ত কঙ্গনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

আসছে ২৪ জানুয়ারি (শুক্রবার) মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত ছবি ‘পাঙ্গা’। যার প্রচারণায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এবার সেই ছবির প্রচারণায় গিয়েই নিজের বিয়ে এবং বাচ্চা নিয়ে মুখ খুললেন কঙ্গনা।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাতকারে এই অভিনেত্রী জানান যে, যখন তার বয়স ২০ বছর ছিল, তখন তিনি প্রচণ্ডভাবে বিয়ে করার জন্য আগ্রহী ছিলেন। কারণ সেসময় তিনি মনে করতেন পূর্ণাঙ্গ একটি পরিবার ছাড়া তার জীবন অসম্পূর্ণ। কিন্তু একটা সময় গিয়ে তার মনে হয়, সে যা ভাবছে তা ভুল। বর্তমানে তিনি মনে করেন তার জন্য কারো স্ত্রী কিংবা মা হওয়ার কোন বাধ্যবাধকতা নেই।

বর্তমান যাপন নিয়ে কঙ্গনা বলেন, বর্তমানে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় উপভোগ করছি। সুতরাং, এই মুহূর্তে বিয়ে কিংবা বাচ্চার মত অতিরিক্ত ব্যাগেজ যুক্ত সম্পর্কে আমি জাড়াতে চাই না। একটা সময় অনেক খারাপ সময় পার করেছি। ছোট বোন (রাঙ্গোলি চান্ডেল) অ্যাসিডে আক্রান্ত হয়ে জীবনে অনেক সংগ্রাম করেছে, মা শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করেছে। কিন্তু এখন সবাই ভালো আছে।

এদিকে ভাই অক্ষিতকে সাথে নিয়ে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে সম্প্রতি কঙ্গনা তার প্রযোজনা সংস্থা ‘মণিকর্ণিকা ফিল্মস’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন।

এ প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, এটি ছিল আমার জীবনের সর্বোৎকৃষ্ট সময়। আমি কখনোই এতটা ভাল অনুভব করিনি। প্রথমবারের মত আমি নিজেকে নিয়ে ভাবার সময় পেয়েছি। তাই আমি সেটি উপভোগ করতে চাই। মূলত একারণেই এখন জীবনে অন্য কারো উপস্থিতি চাচ্ছি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গনা রানাউতপাঙ্গাবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

জুলাই ২৫, ২০২৬

সেকেন্ড লিড থেকে সুপারস্টার, পূর্ণিমার সাথে আড্ডায় স্মৃতিমেদুর শাকিব

জুলাই ২৫, ২০২৬

সাত শাখার বিরল নারিকেল গাছ, দেখতে ভিড় করছেন শত শত মানুষ

জুলাই ২৫, ২০২৬

আন্তর্জাতিক দিবসেও বাস্তবায়নের অপেক্ষায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ পরিকল্পনা

জুলাই ২৫, ২০২৬

ফেনী সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT