চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয় দেখছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ পূর্বাহ্ণ ০৯, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

জিম্বাবুয়েকে বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও জয়ের পথে রয়েছে বাংলাদেশ। ১৫৬ রান তুলতেই সফরকারীদের ৬ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা।

শুরুতেই জিম্বাবুয়ে ইনিংসে জোড়া আঘাত হানেন স্পিনার আরাফাত সানি ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দলীয় ২২ রানের মাথায় রেগিন্স চাকাভা (১) কে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন সানি। আর এক রানের ব্যবধানে সফরকারীদের আরেক ওপেনার চামু সিবাবাকে ফেরান মাশরাফি। ১৪ রান করে ম্যাশের বলে বোল্ড হন তিনি।

জিম্বাবুয়ে শিবিরে তৃতীয় আঘাত হানেন পেসার ‘কাটার’ মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে উইকেটশূন্য ছিলেন। এই ম্যাচে জিম্বাবুয়ের প্রথম দুটি উইকেট তুলে নেন আরাফাত সানি ও মাশারফি। এরপরই অপেক্ষার অবসান ঘটান মুস্তাফিজ। ভালো শুরুর ইঙ্গিত দেয়া উইলিয়ামসকে ফেরান তিনি। নাসির হোসেনের হাতে ধরা পড়ার আগে ১৪ রান করেন উইলিয়ামস।

Banglabid

সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে ৭৩ রান তুলে সিরিজে সমতায় ফেরার আশা জাগিয়ে ছিলেন অধিনায়ক এলটন চিগুম্বরা। তবে দুই ওভারের ব্যবধানে তাদের সেই প্রতিরোধের প্রাচীর ভাঙেন আল-আমিন হোসেন। ৩৩ রান করে প্রথমে ফেরেন রাজা। আর ব্যক্তিগত ৪৭ রানে ইমরুল কায়েসের দ্বিতীয় ক্যাচে পরিণত হন চিগুম্বরা।

এর আগে টস হেরে প্রথম ব্যাট করে ইমরুল কায়েসের ৭৬ রানের সুবাদে ৯ উইকেটে ২৪১ রান করে টাইগাররা।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জয়ের মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য একপেশে’

পরবর্তী

ঘরের মাঠে পাঁচে পাঁচ টাইগারদের

পরবর্তী

ঘরের মাঠে পাঁচে পাঁচ টাইগারদের

সরকারি ফ্ল্যাট নিয়ে অরাজকতা (ভিডিও)

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT