চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে শুরু টটেনহ্যাম-চেলসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ মৌসুমের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের পথ অনুসরণ করে জয় দিয়ে শুরু করেছে আরো দুই জায়ান্ট টটেনহ্যাম হটস্পার ও চেলসি।

শনিবার হার্ডাসফিল্ড টাউনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে নতুন কোচ মাউরিজিও সারি ও বিশ্বের দামী গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে বরণ করে নিয়েছেন চেলসির ফুটবলাররা। প্রতিপক্ষের মাঠে ৩৪ মিনিটে ব্লুজদের হয়ে গোলের খাতা খোলেন এনগোলো কন্তে। ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ানের পাসকে বাঁ পায়ের ভলিতে গোলে রূপান্তর করেন বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার।

প্রথমার্ধের বিরতির ঠিক আগে চেলসির হয়ে দ্বিতীয় গোলটি জোরগিনহোর। ডি-বক্সে মার্কোস আলোন্সো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্লুজরা। ঠাণ্ডা মাথায় স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

Banglabid

চেলসির হয়ে শেষ গোলটি পেদ্রো রদ্রিগেজের। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে এডেন হ্যাজার্ডের পাস থেকে দলের জয় নিশ্চিত করা গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড।

দিনের আগের ম্যাচে নিউক্যাসেলের মাঠ থেকে ১-২ গোলের জয় নিয়ে ফিরেছে টটেনহ্যাম। ম্যাচ শুরুর আট মিনিটের মাথায় ইয়ান ভেরটোনেহেনের গোলে এগিয়ে যায় স্পাররা। তিন মিনিট পর জোসেলু নিউক্যাসেলের হয়ে সমতা ফেরালেও ১৮ মিনিটে ডেলে আলির গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে ফেরে মউরিসিও পচেত্তনির দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপাল ম্যাচের আগেই সেমিতে বাংলাদেশ

পরবর্তী

ট্রাফিক সপ্তাহের সপ্তম দিন সারা দেশে ৪৬ হাজার ৭২৩ চালকের বিরুদ্ধে মামলা

পরবর্তী

ট্রাফিক সপ্তাহের সপ্তম দিন সারা দেশে ৪৬ হাজার ৭২৩ চালকের বিরুদ্ধে মামলা

ওয়ারীতে গোলাগুলিতে যুবলীগ নেতাসহ পাঁচজন আহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT