চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে ফিরল খুলনা, হারের বৃত্তে ঢাকা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:৪৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছে জেমকন খুলনা। সাকিব-মাহমুদউল্লাহরা ৩৭ রানে হারিয়েছে মুশফিকের বেক্সিমকো ঢাকাকে।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ভালো দল গড়লেও হতাশ করছে ঢাকা। টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচেই পেয়েছে হারের তিক্ত স্বাদ।

খুলনাকে ১৪৬ রানে আটকে রেখে জয়ের আশা জাগিয়েছিল ঢাকা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের বৃত্ত ভাঙতে পারেনি তারা। অধিনায়ক মুশফিক ব্যাট হাতে কিছুটা লড়াই করেছেন। সেটা যথেষ্ট ছিল না। ৪ বল আগেই ঢাকা গুটিয়ে যায় ১০৯ রানে।

Banglabid

খুলনা-১৪৬/৮ (২০ ওভার), ঢাকা-১০৯/১০ (১৯.২ ওভার)

দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে মুশফিকের ব্যাটে। ১৪ রানে শুরুর ৩ উইকেট হারিয়ে বসায় তাকে খেলতে হয়েছে বুঝেশুনে। তার ৩৫ বলের ইনিংসে ছিল পাঁচ চারের মার।

চতুর্থ উইকেট জুটিতে ইয়াসির আলি রাব্বিকে নিয়ে কিছুটা লড়াই করেন ‍মুশফিক। দুজন মিলে যোগ করেন ৫৭ রান।

Reneta

ইয়াসির সাজঘরে ফেরেন ২১ রান করে। জুটি ভাঙার পর মুশফিকও টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। মিডলঅর্ডারে তারা ছাড়া দুঅঙ্ক ছুঁতে পারেননি আর কেউ।

ব্যাটসম্যানদের বেধে রাখেন সাকিব আল হাসান। ব্যাট হাতে হতাশ করলেও তিনি বল হাতে ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ৭ রানে নেন একটি উইকেট।

দলের জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন শুভাগত হোম। অফস্পিনার ৩.২ ওভারে ১৩ রানে নেন ৩ উইকেট। প্রথম ওভারেই নেন তানজিদ হাসান তামিমের উইকেট। পরে ফেরান মুশফিককে। শফিকুলকে আউট করে শেষের পেরেকটিও তিনিই ঠোকেন।

তিন উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম। খুলনার আরেক পেসার হাসান মাহমুদ নিয়েছেন দুই উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা ৩০ রানে হারায় ৩ ব্যাটসম্যানকে। আজও ওপেনিংয়ে নামা সাকিব করেন ১১ রান। তার আগেই সাজঘরে ফিরে যান নিয়মিত ওপেনার এনামুল হক বিজয় (৫)।

বিপর্যয়ের মুখে প্রতিরোধ গড়েন ইমরুল কায়েস ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ৫৬ রান।

২৭ বলে ২৯ রান করে আউট হন ইমরুল। মাহমুদউল্লাহর লড়াই আরেকটু দীর্ঘ হয়। করে যান ৪৫ রান। আউট হন ইনিংসের শেষ ওভারে।

আরিফুল হকের ১১ বলে ১৯ ও শুভাগতর ৫ বলে অপরাজিত ১৫ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে খুলনা।

দুর্দান্ত বোলিং করেছেন রুবেল হোসেন। পেসার ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। টি-টুয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটা তরুণ বাঁহাতি পেসার শফিকুল ইসলাম ২টি উইকেট নেন। নাসুম আহমেদ নেন একটি উইকেট, বাঁহাতি স্পিনার বিনিময়ে ৪ ওভারে দেন মাত্র ১০ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাঢাকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT