চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া ধাক্কায় বিপদে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুতেই ছন্দপতন ঘটালেন মার্টিন গাপটিল। নিউজিল্যান্ডকে বাঁচাতে যথারীতি নেমে পড়তে হল কেন উইলিয়ামসনকেই। অধিনায়ক কাঁধে তুলে নিলেন ভার। আগে থেকেই উইকেটে ছিলেন হেনরি নিকোলস। দুজনে লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের ফাইনালে ভালো খেলতে খেলতে আবারও ছন্দপতন কিউই ইনিংসে। এই দুজনকেই ফিরিয়ে জোড়া ধাক্কা দিয়েছেন লিয়াম প্লাঙ্কেট।

নিউজিল্যান্ড-১৩০/৩ (৩১)

দলীয় ২৯ রানের মাথায় গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। তখন সবে মাত্র সপ্তম ওভারে খেলা চলছে। সেখান থেকে ইংলিশদের পাল্টা জবাব দেয়া শুরু করেন নিকোলস ও উইলিয়ামসন।

প্রথমে ১০ ওভারে মাত্র ৩৩ রান তুলেছিল কিউইরা। পরের ১০ ওভারে সেখানে প্রায় ছয়ের কাছাকাছি রেটে রান তুলে দলের ভিত্তি মজবুত করেন নিকোলস-উইলিয়ামসন। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৭৪ রান। শতক পেরোয় কিউইরা।

৩০ করা উইলিয়ামসনকে যখন মনে হল উইকেটে জমে গেছেন, তখনই তাকে ফিরিয়ে দিলেন লিয়াম প্লাঙ্কেট। তার করা ২৩তম ওভারের চতুর্থ বলটি কিউই অধিনায়কের ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে জস বাটলারের হাতে জমা পড়লেও আম্পায়ার কুমার ধর্মসেনা আবেদনে সাড়া দেননি। পরে রিভিউ নিয়ে লঙ্কান আম্পায়ারকে ভুল প্রমাণ করেন ইংলিশ অধিনায়ক মরগান।

চলতি বিশ্বকাপে মাত্র দ্বিতীয়বারের মতো ৪০ রানের নিচে আউট হলেন উইলিয়ামসন। আগেরবারও এই ইংল্যান্ডের বিপক্ষে, লিগপর্বে সেবার করেছিলেন ২৭। তবে এরইমধ্যে রেকর্ডে নাম তুলে ফেলেছেন কিউই অধিনায়ক। বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করার রেকর্ড এখন তারই।

উইলিয়ামসন ফিরলেও দলের ভরসা হয়ে জ্বলছিলেন নিকোলস। এক ফাঁকে তুলে নেন বিশ্বকাপে প্রথম ফিফটিও। এরপরই শেষ। ৭৭ বলে ৫৫ করার পর প্নাঙ্কেটের বলে ব্যাটের খোঁচায় বোল্ড হন বাঁহাতি ওপেনার।

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের ইতিহাসে এরশাদ অপরিহার্য নাম: কাদের সিদ্দিকী

পরবর্তী

ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা

পরবর্তী

ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর যেসব নির্দেশনা

করোনা

এডিস মশা ধ্বংসে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপের নির্দেশ

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT