চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোর করে এক স্ট্রেচারে মহিলা ও পুরুষ রোগী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নারী-পুরুষ এক স্ট্রেচারে

রোগীর যত্ন ও স্বস্তির প্রতি চরম উদাসীনতার নজির দেখিয়েছে ভারতের মধ্য প্রদেশের একটি সরকারি হাসপাতাল। সেখানে জোর করে দুই অপরিচিত নারী ও পুরুষ রোগীকে একটি ছোট স্ট্রেচারে করে এক্স-রে করতে নিয়ে যাওয়া হয়েছে।

মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত রাজ্যের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল মহারাজা যশবন্ত রাও হাসপাতালে এ ঘটনা ঘটে।

রোগী দু’জনের একজন সঙ্গীতার ডান পায়ের হাড় ভেঙে গেছে। গত ১২ দিন ধরে তিনি ওই হাসপাতালে ভর্তি।

তার স্বামী ধর্মেন্দ্র স্থানীয় গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রী সঙ্গীতা অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি। স্ট্রেচার সংকট আছে জানিয়ে ওকে জোর করে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য আরেক পুরুষ রোগীর সঙ্গে শুইয়ে নিয়ে গেল।

আমরা নিরুপায় ছিলাম, কারণ আমরা চাইছিলাম আমাদের রোগী সুস্থ হোক। তাই বাধ্য হয়ে আমরা ওকে একজন অপরিচিত পুরুষ রোগীর সঙ্গে একই বিছানায় নিয়ে যেতে দিতে রাজি হই।’

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডা. পিএস ঠাকুর ওই সময় দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স এবং ওয়ার্ডবয়দেরকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন। আশ্বাস দিয়েছেন, এ ঘটনায় কঠোর পদক্ষেপ দেয়া হবে।

তবে হাসপাতালে স্ট্রেচারসহ অন্যান্য সুবিধার সংকট থাকার বিষয়টি ডা. ঠাকুরও স্বীকার করেছেন।

সঙ্গীতার স্বামী আরও অভিযোগ করেন, দায়িত্বে থাকা ডাক্তার তার দেয়া সময়ের মধ্যেই রোগী দেখবেন বলেছিলেন। নির্দিষ্ট সময়ের পর তিনি জরুরি প্রয়োজনেও রোগী দেখেন না। এটাও তাদের বাধ্য হয়ে রাজি হওয়ার অন্যতম কারণ।

মধ্যপ্রদেশ ভারতের সবচেয়ে খারাপ স্বাস্থ্যসেবা দানকারী বড় রাজ্যগুলোর মধ্যে অন্যতম। গত সপ্তাহে রাজ্যের জাবালপুরে এক রোগীকে বিছানার চাদরে করে মাটিতে হেঁচড়ে এক্স-রে রুমে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুধু তাই নয়, গত ১৫ জুন বিনা শহরের এক সরকারি হাসপাতালে বয়স্ক এক রোগীকে মৃত ঘোষণা করে সারারাত মর্গে রেখে দেয়া হয়। সকাল বেলা ময়নাতদন্তের জন্য তাকে বের করে আনার পর দেখা যায় তার শ্বাস-প্রশ্বাস চলছে। ওইদিনই চিকিৎসা চলাকালে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার ট্রেনে বোমা ও গুলির মামলার রায়ে হতাশ ফখরুল

পরবর্তী

বিশ্ববিদ্যালয় দিবসে ডাকসুর বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

পরবর্তী

বিশ্ববিদ্যালয় দিবসে ডাকসুর বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন

যুক্তরাষ্ট্র প্রবাসী সেজে প্রতারণার ফাঁদ

সর্বশেষ

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক ওমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT