চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেমে ট্রাম্পের নামে রেলস্টেশন করবে ইসরায়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৮ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ট্রাম্প-জেরুজালেম-স্বীকৃতি-ফিলিস্তিন-ইসরায়েল-ওয়েস্টার্ন ওয়াল-রেলস্টেশন

জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালের কাছে রেলস্টেশন তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল।

ইসরাইলের পরিবহনমন্ত্রী য়িসরায়েল ক্যাজ গণমাধ্যমকে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, জেরুজালেমকে ট্রাম্পই প্রথম ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাই ট্রাম্পকে সম্মান জানাতে তার নামে জেরুজালেমের ওল্ড সিটির নিচ দিয়ে ভূগর্ভস্থ রেলস্টেশন ও টানেল নির্মাণ করতে চান ক্যাজ।

প্রস্তাবনা অনুসারে, ওল্ড সিটির নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে রেলওয়ে টানেল এবং ভূগর্ভস্থ রেলস্টেশন নির্মাণ করা হবে, যার নামকরণ হবে ডোনাল্ড ট্রাম্পের নামে। এই নতুন টানেল ও স্টেশন তেল আবিবের আগামী বছর উদ্বোধনের অপেক্ষায় থাকা দ্রুতগতির রেললাইনের সঙ্গে বর্ধিত অংশ হিসেবে যুক্ত হবে।ট্রাম্প-জেরুজালেম-স্বীকৃতি-ফিলিস্তিন-ইসরায়েল-ওয়েস্টার্ন ওয়াল-রেলস্টেশন

ওয়েস্টার্ন ওয়াল ইহুদি, মুসলিম ও খ্রিস্টান – এ তিন ধর্মের জন্যই পবিত্র ধর্মীয় স্থান বলে বিবেচিত। এখানে ইহুদিদের প্রার্থনা করার অনুমতি রয়েছে। একে ইহুদিরা টেম্পল মাউন্ট এবং মুসলিমরা হারাম আল-শরিফ নামে ডাকে। ইসলাম ধর্ম অনুসারে, মিরাজের রাতে আকাশের পথে রওনা দেয়ার আগে জেরুজালেমের এই জায়গাতেই হযরত মুহাম্মাদ (সা.) তার বাহন ‘বুরাক’কে বেঁধে রেখেছিলেন।ট্রাম্প-জেরুজালেম-স্বীকৃতি-ফিলিস্তিন-ইসরায়েল-ওয়েস্টার্ন ওয়াল-রেলস্টেশন

ইসরায়েলের ওই পরিকল্পনায় তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনিরা। অন্যদিকে ওল্ড সিটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়া জাতিসংঘের ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো উদ্বেগ প্রকাশ করেছে যে, ঐতিহাসিক এই শহরের নিচে সুড়ঙ্গ খনন ও রেলপথ নির্মাণ হলে এর অনেক বড় ক্ষতি হতে পারে।

ট্যাগ: ইসরায়েলজেরুজালেমফিলিস্তিনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃতীয় দিনের মতো আদালতমুখী খালেদা জিয়া

পরবর্তী

বেখাপ্পা ফুটবলেও সিটির জয়রথ অব্যাহত

পরবর্তী

বেখাপ্পা ফুটবলেও সিটির জয়রথ অব্যাহত

joypur-hat

জয়পুরহাট পৌরসভা কর্তৃপক্ষের ফেলা বর্জ্যে পরিবেশ দূষণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT