চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনেভা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ইমপ্রেস টেলিফিল্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

এখনো একদিন বাকি। ২৯ এপ্রিল পর্দা নামবে জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৩তম আসরের। কিন্তু তার আগের দিন এক বিরল দৃশ্য দেখলো সুইজারল্যান্ডের জেনেভা চলচ্চিত্র উৎসবে আসা অতিথিরা। কারণ এদিন বিকাল চারটায় উৎসবস্থলের মিলনায়তনটি কানায় কানায় পূর্ণ। কেনো?

কারণ, এদিন বিকাল চারটা থেকে প্রদর্শনী শুরু হয় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও ইফতেখার ফাহমির পরিচালিত ছবি ‘টু বি কন্টিনিউড’-এর। আর এ কারণে নিজের ভাষার ছবি দেখতে উৎসবে ভিড় করেন সুইজারল্যান্ডে বসবাসরত বাঙালিরা। তাছাড়া উৎসবে হাজির স্বয়ং ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সঙ্গে সহধর্মিনী কণা রেজা এবং চ্যানেল আইয়ের পরিচালক (বিক্রয় ও বিপণন) ইবনে হাসান খান।

‘টু বি কন্টিনিউড’ প্রদর্শনী শেষ হওয়ার পর চোখে পড়ে অভাবনীয় এক দৃশ্য। কারণ ছবিটি দেখে সেখানে থাকা প্রবাসী বাঙালিরা তুমুল প্রশংসা করেন। তাদের আবেগের কথা সরাসরি তুলে ধরেন ফরিদুর রেজা সাগরের কাছে।

ছবিটি প্রদর্শনীর পর উৎসব আয়োজকদের পক্ষ থেকে আসে মস্ত চমকপ্রদ এক ঘোষণা। না, আজকে কোনো সেরা চলচ্চিত্রের ঘোষণা আসেনি। বরং উৎসব কর্তৃপক্ষ ইমপ্রেস টেলিফিল্মকে বিশেষ সম্মাননা ফিফগ অ্যাওয়ার্ড দেয়ার ঘোষণা দেয়। তারা জানায়: ২০১০  সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত নিয়মিত জেনেভা চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে সাড়া দেয়ায় এবং ২০১০ সাল থেকে বাংলাদেশি সিনেমায় যে অবদান রেখে চলেছে ইমপ্রেস সেই স্বীকৃতি স্বরূপ এ বছর প্রতিষ্ঠানটিকে ফিফগ সাউথ এশিয়ান রিজিওনাল অ্যাওয়ার্ড-২০১৮ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

এরপর মঞ্চে ডাকা হয় ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে। তাঁর হাতে ফিফগ সাউথ এশিয়ান রিজিওনাল অ্যাওয়ার্ড-২০১৮ তুলে দেন ফিফগের আর্টিস্টিক ডিরেক্টর সুফিয়ান বুশাই। এসময় সঙ্গে ছিলেন ফিফগের সাউথ এশিয়ান ব্যুরো প্রধান রহমান খলিলুর এবং উৎসবের বাংলাদেশ বিষয়ক সহ সম্পাদক নিজাম উদ্দিন। এছাড়া উৎসবে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ চৌধুরী, শ্যামল খান, মাসুম খান দুলাল, নজরুল জমাদার, মজুমদার শাহীন, অরুণ বড়ুয়াসহ আরো অনেকে।

গত ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে জেনেভার ১৩ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। টানা ৯ দিনের এই চলচ্চিত্র উৎসবটি শেষ হবে ২৯ এপ্রিল। যেখানে বিশ্বের ৮০ টি দেশের মোট ১০০ টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। তারমধ্যে শুধু বাংলাদেশ থেকে একমাত্র ছবি হিসেবে প্রতিযোগিতা করছে ইমপ্রেসের ছবি ‘টু বি কন্টিনিউড’। ‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পূর্ণিমা, আবুল হায়াত, মিশু সাব্বির, ইফতেখার আহমেদ ফাহমি প্রমূখ।

ট্যাগ: ইবনে হাসান খানফরিদুর রেজা সাগরলিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রোনালদোহীন রিয়ালের ঘাম ঝরানো জয়

পরবর্তী

বাস চাপায় পা হারানো রোজিনাকেও বাঁচানো গেল না

পরবর্তী
রোজিনা-সড়ক দুর্ঘটনা-পা হারানো

বাস চাপায় পা হারানো রোজিনাকেও বাঁচানো গেল না

২৯ এপ্রিল

ভয়াল ২৯ এপ্রিল: আজও অরক্ষিত উপকূলীয় এলাকা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT