চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুভেন্টাসকে জিতিয়ে ৫০ বছরের রেকর্ডে রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লন্ডনে ছুটি কাটিয়ে ফিরেই গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের গোলের রাতে জয় পেয়েছে তার দল জুভেন্টাসেও। শনিবার রাতে তুরিনের অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে লিগ তালিকার ১৫ নম্বরে থাকা দুর্বল স্পালের বিরুদ্ধে ২-০ জিতেছে মাসিমিলিয়ানো আলেগ্রির দল।

ম্যাচের ২৮ মিনিটের সময় ১-০ করেন পর্তুগিজ মহাতারকা। মিরালেম পিয়ানিচের ভাসানো ফ্রি-কিকে পা ছুঁইয়ে সহজ গোল করেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। এই গোলের মধ্যদিয়ে জুভ জার্সিতে ৫০ বছরের একটি রেকর্ড স্পর্শ করেন তিনি। ১৩ ম্যাচে এটি তার নবম গোল। ১৯৬৮-৬৯ মৌসুমে ভার্সি থেকে জুভেন্টাসে এসে ১৩ ম্যাচে ৯ গোল করেছিলেন পিয়ের্তো আনতাসি। তারপর আর কোনো খেলোয়াড় তুরিনে এসে প্রথম ১৩ ম্যাচে ৯ গোল করতে পারেনি।

চলতি মৌসুমে লিগে জুভদের করা মোট ২৮ গোলের অর্ধেকেই সরাসরি অবদান আছে রোনালদোর। নিজে ৯ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট আছে পাঁচটি। আর সব মিলিয়ে ১৬ ম্যাচে তার গোল ১০টি, অ্যাসিস্ট ছয়টি।

প্রথম গোলের পর একের পর এক সুযোগ তৈরি হলেও গোল করতে পারেননি সিআর সেভেন। সুযোগ তৈরি করে ব্যর্থ হন ডগলাস কস্তাও।

ম্যাচের ৬০ মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও মানজুকিচ। সেখানে অবদান ছিল রাইট উইং ব্রাজিলিয়ান কস্তার। বক্সের বাইরে থেকে শট করেন নে তিনি। তার জোরালো শট কোনোরকমে সামলান প্রতিপক্ষ গোলকিপার। কিন্তু ক্রোয়েশীয় স্ট্রাইকারের নজর এড়াতে পারেননি। বক্সের মধ্যে শিকারির মতো অপেক্ষা করছিলেন তিনি। ফিরতি বলে আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে দেন। এটি ছিল মানজুকিচের মৌসুমে ছয়নম্বর গোল।

এই ম্যাচ সহজে জিতলেও আলেগ্রির দলকে পরের মাসে দিতে হবে কঠিন পরীক্ষা। ফিওরেন্তিনা, ইন্টার মিলান ও রোমার সঙ্গে খেলতে হবে তাদের। তার আগে সহজ পরীক্ষায় পাশ করে গেলেন রোনালদো-দিবালারা।

১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট পেয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে আলেগ্রির দল। তাদের পয়েন্টের ধারে কাছেও নেই দ্বিতীয় স্থানে থাকা নাপোলি। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট তাদের। তৃতীয় স্থানে ১২ ম্যাচ খেলে ২৫ পয়েন্টে রয়েছে ইন্টার মিলান। আগামী সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে জুভেন্টাসের।

রাতের অন্য ম্যাচে উদিনেসের কাছে ১-০ গোলে হেরেছে এএস রোমা এবং ফ্রোসিনোনিকে ৩-০ হারায় ইন্টার মিলান।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোজুভেন্টাসলিড স্পোর্টসসিরি অ’
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজার ও কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

পরবর্তী

‘মিটু’তে বিরক্ত হয়ে অভিযোগ প্রত্যাহার!

পরবর্তী

'মিটু'তে বিরক্ত হয়ে অভিযোগ প্রত্যাহার!

আওয়ামী লীগ-মনোনয়ন ফরম

৭২ থেকে ৯৬ ঘণ্টার জন্য নৌকার মনোনয়ন পাচ্ছেন প্রায় ৭০ জন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT