বিনোদন

জীবনের কথা, সুর-সংগীতে ভারতের ইন্দ্রদীপ

'অন্তরাত্মা' সিনেমার জন্য সুর-সংগীত করলেন ভারতের জনপ্রিয় ইন্দ্রদীপ দাশগুপ্ত

বাংলাদেশি ও ভারতীয় সংগীতজ্ঞরা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের কথা, সুর-সংগীতে ভারতের ইন্দ্রদীপ বিষয়ক ছবি, যেখানে দুই সংগীতজ্ঞ একসঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। বোঝে না সে বোঝে না, পারবো না আমি ছাড়তে তোকে, বোঝাবো কি করে তোকে, তোমাকে ছুঁয়ে দিলাম, শুধু তোমারই জন্য সহ শ্রোতানন্দিত বহু গান সৃষ্টি করেছেন তিনি। তার মিউজিকে গান করেছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক ও মোনালি ঠাকুরের মতো তারকারা।

অন্যদিকে বাংলাদেশের বেশকিছু শ্রোতাপ্রিয় গানের গীতিকার রবিউল ইসলাম জীবন। ১৫ বছর ধরে তিনি গান রচনা করে আসছেন। তার লেখায় সৃষ্টি হয়েছে জ্বলে ওঠো বাংলাদেশ, দেয়ালে দেয়ালে, মানে না মন, কেন বারে বারে, জনম জনম, কেউ না জানুক, রাতভর সহ বহু জনপ্রিয় গান।

দুই দেশের সংগীতে আলো ছড়ানো এই দু’জন সংগীত সাধক এবার একসঙ্গে গান করেছেন। জীবনের লেখা দুটি গানে সুর-সংগীত করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর সে গান থাকছে দেশসেরা নায়ক শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘অন্তরাত্মা’তে।

এরমধ্যে একটি গানে কণ্ঠ দেবেন পিন্টু ঘোষ ও ন্যানসি। অন্য গানটির শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন জীবন।

তবে ইতোমধ্যে গানগুলোর ডেমো ভার্সন দিয়ে শুটিং হয়ে গেছে বলে জানিয়েছেন জীবন। তবে কারা এই গানে কণ্ঠ দিয়েছেন, সেটা এখনই প্রকাশ করতে চান না তিনি। সেটা চমক হিসেবেই রাখছেন।

জীবন বলেন, ইন্দ্রদীপদা পশ্চিমবঙ্গের ভীষণ গুণী একজন সংগীতকার। তার সঙ্গে কাজ করতে পারা আনন্দের। অসাধারণ অভিজ্ঞতা হয়েছে গান দুটি করতে গিয়ে। আমার বিশ্বাস, এই দুটি গান আমার ক্যারিয়ারের অন্যতম সেরা হয়ে থাকবে।

‘অন্তরাত্মা’ সিনেমাটি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন। এতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক। সিনেমাটি প্রযোজনা করছেন সোহানী হোসেন। চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।

বিষয়:অরিজিৎ সিং আরমান মালিক ইন্দ্রদীপ কথা গান জীবন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…