চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজ জিতল আফগানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ক্রিকেটে আফগান ঝড় অব্যাহত। সেই ঝড়ে আবারও উড়ে গেল জিম্বাবুয়ে। আরব আমিরাতে চতুর্থ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। সেই সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে মুজিব-রশিদরা।

টস জিতে প্রথম ব্যাট করতে নেমে মুজিব তাণ্ডবে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তাদের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। ক্রেগ আরভিন সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ আসে ব্রেন্ডন টেলরের ব্যাট থেকে। রায়ান ব্রুল করেন ১০ রান।

৫ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ পঙ্গু করেন মুজিব-উর রহমান। ক্যারিয়ারের অষ্টম ম্যাচে এসে পাঁচ উইকেটের দেখা পেলেন এই স্পিনার। আট ওয়ানডেতে তার উইকেট সংখ্যা এখন ২০। তিনি ছাড়া রশিদ খান ও মোহাম্মদ নবী নেন দুটি করে উইকেট। বাকি উইকেটটি সরফুদ্দিন আশরাফের।

Banglabid

মূর্তিকারিগর

জিম্বাবুয়ের দেয়া মামুলি টার্গেট মাত্র ২১.১ ওভারে বিনা উইকেটে তুলে নেয় আফগানিস্তান। হাফসেঞ্চুরি তোলেন দুই ওপেনারই। ৭৪ বলে ১০টি চার ও তিন ছক্কায় ৭৫ রান করেন মোহাম্মদ শেহজাদ এবং ৫৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ইহসানুল্লাহ।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে এগিয়ে থাকল আফগানিস্তান। আগামী সোমবার সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজিম্বাবুয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT