চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদানের খোঁচা, বার্সা কয়বার লিগ জিতেছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সাত মৌসুমে পঞ্চমবারের মতো লা লিগা জয়ের দ্বারপ্রান্তে বার্সেলোনা। আর ১৬ পয়েন্টে পেছনে থেকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ মৌসুম শেষ করবে একদম খালি হাতে। কী লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা কোপা ডেল রে- সব জায়গাতে সমানতালে ব্যর্থ লস ব্লাঙ্কোসরা এবার।

বৃহস্পতিবার অ্যাটলেটিকো যদি ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততে না পারে, তবে আর কোনো ম্যাচ খেলার আগেই নিশ্চিত হবে বার্সার ২৬তম লিগ শিরোপা।

অথচ একটা সময় এই লা লিগাতেই রিয়ালের কাছে পাত্তা পেত না বার্সা। ৩৩বার শিরোপা জিতে আপাতত স্প্যানিশ দলগুলোর ধরা-ছোঁয়ার বাইরে লস ব্লাঙ্কোসরা। কিন্তু বার্সা যেভাবে এগোচ্ছে, একদিন হয়তো রিয়ালের পাশেই চলে আসবে!

Banglabid

এই কথাটাই যেন জিনেদিন জিদানকে মনে করাতে চেয়েছিলেন একজন সাংবাদিক। জবাবে রিয়াল কোচের তপ্ত উত্তর শুনতে হয়েছে সেই সংবাদকর্মীকে!

‘আমরা ৩৩বার লা লিগা জিতেছি। বার্সা কতবার জিতেছে বলুনতো? তারা হয়তো সাম্প্রতিক সময়ে কিছুটা ভালো করছে। আমরা সেটা পরিবর্তন করতে চাই।’

‘বার্সা ভালো করছে। আমরা সেটা মেনে নিয়ে তাদের সাধুবাদ জানাই। তবে এরচেয়ে বেশি শিরোপা জেতার ইতিহাস কিন্তু রিয়ালেরই।’

Reneta

টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও লিগে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে মার খেয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কেন লিগে বার্সার এত দাপট? রিয়ালের কাছে কী তবে লা লিগা গুরুত্বহীন? চ্যাম্পিয়ন্স লিগকে বেশি বেশি গুরুত্ব দিতে গিয়ে লিগে মার খাচ্ছে দলটি?এমন প্রশ্ন বেশ রকমভাবে ধেয়ে আসছে জিদানের দিকে।

সামনের মৌসুমে এই প্রশ্ন আর বাড়তে দিতে চান না জিদান। রিয়াল সমর্থকদের আশ্বাস দিয়ে ফরাসি কোচের জবাব, নতুন মৌসুমে লিগ শিরোপাই হবে তার দলের প্রধান লক্ষ্য।

‘আমার কথা হল আগামী মৌসুমে সর্বোচ্চটা দিয়েই আমরা লিগ শিরোপার পেছনে দৌড়াবো। দিনের পর দিন লা লিগা খেলতে হয়। এই শিরোপা বেশ জরুরী।’

‘যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার উত্তর লা লিগা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ১২-১৩ ম্যাচ খেলেই আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন। কিন্তু লিগ জিততে আপনাকে প্রতিদিন দৌড়াতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিনেদিন জিদানবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থীরা কেন বারবার রাজপথে?

পরবর্তী

চিরনিদ্রায় জায়ান: এখনও শোকের মাতম বনানীর বাড়িতে

পরবর্তী

চিরনিদ্রায় জায়ান: এখনও শোকের মাতম বনানীর বাড়িতে

রানাপ্লাজা ট্র্যাজেডির ৬ বছর: দোষীদের দ্রুত শাস্তির দাবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT