চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিততে রেকর্ড গড়তে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটিং করা এমনিতেই কঠিন। সিলেটের ঘূর্ণি উইকেটে তা আরও কঠিন। জিম্বাবুয়ের বিপক্ষে লক্ষ্যটা যখন ৩২১ রানের, তখন আশাবাদী মানুষ খুব বেশি পাওয়া যাবে না এমনটাই স্বাভাবিক। আশার নিভু নিভু বাতিটা যদি ব্যাটসম্যানরা জ্বালাতে পারেন তবে সেটি উঠে যাবে নিজেদের রেকর্ডের পাতায়।

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে-২৮২ ও ১৮১, বাংলাদেশ-১৪৩

১৩৯ রানে প্রথম ইনিংসে এগিয়ে থাকা জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১-তে। বাংলাদেশের লক্ষ্যটা তাই চূড়ায়। আড়াইশর কাছাকাছি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ২১৫ রান তাড়া করে ৪ উইকেটে পাওয়া জয়ই এখন পর্যন্ত বাংলাদেশের সেরা।

Banglabid

সিলেট টেস্টে জিম্বাবুয়েকে হারাতে হলে তাই লিখতে হবে নিজেদের নতুন রেকর্ডই। আগের দিন ৬ উইকেট শিকার করে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া তাইজুল ইসলামের কথাতে অবশ্য স্বপ্ন দেখা যেতেই পারে।

‘আসলে টেস্ট ক্রিকেটটা রেকর্ডের খেলা। রেকর্ড কিন্তু টেস্ট ক্রিকেটেই বেশি হয়। আমরাও তাই চাচ্ছি, আমাদের দল এমন কোনো রেকর্ডই করুক।’

প্রথম ইনিংসে ৬ উইকেটে নেয়া তাইজুল দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। ম্যাচে প্রথমবারের মতো শিকার করেন ১০ উইকেট। মেহেদী হাসান মিরাজ তিনটি ও নাজমুল ইসলাম অপু নেন দুটি উইকেট। তিন স্পিনার মিলেই ফেলেছেন প্রতিপক্ষের দশটি উইকেট।

Reneta

জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ৪৮, সিকান্দার রাজা ২৫, ব্রেন্ডল টেলর ২৪, চাকাভা ও উইলয়ামস করেন সমান ২০ রান।

ম্যাচের প্রথম দিন জিম্বাবুয়ে তুলেছিল ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান। দ্বিতীয় দিনের সকালে জিম্বাবুয়ে আর ৪৬ রান তুলেই গুটিয়ে যায়, ২৮২-তে। পরে বাংলাদেশ প্রথম ইনিংসে গুঁটিয়ে যায় মাত্র ১৪৩ রানে।

দুই দলের ১৫ উইকেট পড়ে একদিনেই। তৃতীয় দিনের দুই সেশনে জিম্বাবুয়ের পড়েছে ১০ উইকেট। দিনের খেলা আর দেড় ঘণ্টা বাকি। উইকেটহীন কাটিয়ে দিতে পারলে অন্যরকম কিছু অপেক্ষা করতে পারে চতুর্থ দিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্মি স্টেডিয়ামে ফোকফেস্ট, এক মঞ্চে পৌনে দুইশো শিল্পী

পরবর্তী

খুশকি হটান সহজেই

পরবর্তী

খুশকি হটান সহজেই

অনলাইন

ভারতে অনলাইনে কেনা প্রতি ৫টি পণ্যের ১টি নকল

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT