চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জায়ান্টদের অম্ল-মধুর রাতে জমে গেল শীর্ষ চারের লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ খেতাবি লড়াইয়ে বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। হেরেছে গার্দিওলার দল। আট ম্যাচ পর জয়ের ছন্দ হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ঘরের মাঠে জিতে ইপিএলে শীর্ষ চারের লড়াই জমিয়ে দিয়েছে আর্সেনাল।

মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচে ম্যানসিটি এগিয়ে গিয়েও হারল অবনমনের লড়াইয়ে থাকা নিউক্যাসল ইউনাইটেডের কাছে। যার ফলে লিগ শীর্ষে থাকা লিভারপুলের যে সুবিধা হয়ে গেল সে নিয়ে কোনো সন্দেহ নেই। পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ বল পজেশন ছিল সিটির। তবে ফুটবলে যে গোলই শেষ কথা ম্যাচ শেষে সেটাই প্রমাণিত।

ম্যাচের প্রথম মিনিটেই সিটিকে এগিয়ে দেন আগুয়েরো। প্রথমার্ধে ছন্দে থাকলেও দ্বিতীয়ার্ধে অনেকটাই ছন্নছাড়া ছিল সিটি। এই অর্ধে রনডন এবং পেনাল্টি থেকে রিচির গোলে সিটির থেকে পয়েন্ট ছিনিয়ে নেয় নিউক্যাসল। এই হারের পর ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্টে শীর্ষে লিভারপুল।

Banglabid

অন্যদিকে, সিটি হারলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী তথা ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু শেষ মুহূর্তে হার বাঁচাল। ঘরের মাঠে শুরু থেকে চাপ রাখলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হন পগবারা। তবে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে অনেকটাই চিত্র পালটে দেন বার্নলে।

এক সময় মনে হচ্ছিল নতুন কোচ ওলে গানারের তত্ত্বাবধানে প্রথম ম্যাচ হারতে যাচ্ছে ম্যানইউ। তবে শেষমেশ সেই দৌড় আপাতত অটুটই রইল। ৮৭ মিনিটে পেনাল্টিতে ব্যবধান কমান পগবা। অতিরিক্ত সময়ে ম্যানইউ-র হয়ে সমতা ফেরান লিন্ডেলফ।

অন্যদিকে, প্রত্যাশামতো ঘরের মাঠে জয় পেল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে আবেমেয়াং এবং লাকাজেতের গোলে তারা হারাল কার্ডিফকে। ফলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের মতো জমে গেল প্রথম চারের লড়াইও।

Reneta

২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানইউ। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে টটেনহ্যাম এবং চেলসি – ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট এবং ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলম্যানইউম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২০টি গিটার নিলামে তুলছেন ডেভিড গিলমোর

পরবর্তী

একের পর এক খুন করে অবশেষে ধরা

পরবর্তী

একের পর এক খুন করে অবশেষে ধরা

হ্যাটট্রিকের পরই রোনালদিনহোকে শোকজ!

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে খুলবে, জানাল সরকার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে একই পরিবারের চারজনের মৃত্যুর রহস্য ঘনীভূত, আটক ৩

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT