চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহানারা ইস্যুতে যা জানাল বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার জাহানারা আলমের ছবি, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নারী ক্রিকেট দলের কোচ ও নির্বাচকের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর চিঠি দিয়েছিলেন জাহানারা আলম। উল্টো ‘শাস্তি’ পেয়েছেন তারকা পেসারই। রাখা হয়নি কমনওয়েলথ গেমস বাছাইপর্বের ১৫ সদস্যের দলে। ওই ঘটনার জেরেই জাহানারাকে বাদ দেওয়া হয়েছে কিনা; বিষয়টি সচেতনভাবেই এড়িয়ে যাচ্ছে বিসিবি।

জিম্বাবুয়ে সফরে আসলেই কী ঘটেছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাইলেন না বিসিবি পরিচালক ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী। তবে বিষয়টি স্পর্শকাতর বলে উল্লেখ করেছেন তিনি। যা ঘটেছে তা সবার সামনে আসলে ‘নারী ক্রিকেটের জন্য ক্ষতি’ বলে এড়িয়ে গেছেন।

মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শফিউল আলম জাহানারা ইস্যুতে বলেন, ‘দেখুন, আমি খেলোয়াড়দের অভিভাবক। যতদিন আমি উইমেন উইংসে কাজ করবো ততদিন আমার টিমের প্রত্যেকের অভিভাবক আমি। সবার ভালোটার দায়ও আমার খারাপটার দায়ও আমার। এই দায় নিয়েই বলছি, আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। অনেক বিষয় থাকে যা সামনে আনলে আমাদের পুরো ক্রিকেটের, প্রমীলা ক্রিকেটের ক্ষতি হয় এমন কোনো বিষয় আমি এড়িয়ে যেতে চাই।

Banglabid

‘‘দেখুন, এখানে তো পক্ষে-বিপক্ষে যাওয়ার কিছু নেই। আমরা খুব স্বাভাবিক প্রক্রিয়ায় যেতে চাই। বোর্ড, ম্যানেজমেন্ট, সংগঠক আমাদের মাঝে তারা (খেলোয়াড়েরা) সন্তানের মতো। তারা আমাদের ছোট বোনের মতো, ছোট ভাইয়ের মতো। চলার পথে তাদের কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে। সেটা আমরা সংশোধনের জন্য সহনশীল ও অভিভাবকসুলভা মনোভাব যেটা দেখানোর সেটাই আমরা দেখাবো।’’

শফিউল আলম আরও বলেছেন, ‘‘যারা বাদ পড়েছেন তাদের ভবিষ্যত নিয়ে আমরা কিন্তু নির্ধারিত কিছু বলিনি। আমি বিশ্বাস করি আমাদের দেশের প্রত্যেকটা মানুষ আমাদের ক্রিকেটের ভালো চায়। আমাদের স্বাধীনতার পর এই একটা জিনিস যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি, আমরা অহংকার করতে পারি। এই জায়গায় একটা টুর্নামেন্ট চলছে সেটা ছোট হোক কিংবা বড়, সে জায়গায় আপনারা সংবাদমাধ্যম ম্যানেজমেন্টকে যে সব প্রশ্ন করে যাচ্ছেন বা কাহিনী শুনতে চাচ্ছেন তা আমি মনে করি আমাদের ক্রিকেটের জন্য চরম ক্ষতিকর। যেহেতু এটা স্পর্শকাতর ইস্যু, সেহেতু প্রত্যেকেরই নিজের জায়গায় পেশাদারিত্ব বজায় রাখা, দেশের স্বার্থে, ক্রিকেটকে এগিয়ে নিতে এসব বিবেচনায় নেওয়া উচিত।’’

‘‘আমার কাছে কিছু প্রমাণ আছে, যেটা আপনাদের সামনে দেখাতে চাইনা। এটা দেখালে আপনারাই লজ্জা পাবেন। অভিযোগটা উইমেনস উইং হোক কিংবা বিসিবির সিইও (প্রধান নির্বাহী) যার কাছেই দিক। আমরা বিষয়টাকে ইতিবাচক হিসেবেই নিতে চাই। যাকে অ্যাড্রেস করে অভিযোগ দেওয়া হয়েছে উনি বলেছেন বিষয়টা দায়িত্ব নিয়েই দেখবেন। আশা করি উনি বিষয়টা সুরাহা করে দিবেন। সে জায়গায় যদি আমাদের প্রয়োজন হয় বা কিছু করতে হয় সেতাও আমরা করবো।’’

Reneta

ম্যানেজার ও কোচ জিম্বাবুয়ে সফরের রিপোর্ট দিয়েছেন জানিয়ে বিসিবির এই পরিচালক বলেন, ‘‘সেটা (রিপোর্ট) সিইও এর কাছেও আছে। আমরাও সেটা দেখেছি, যেহেতু আমাদের সঙ্গে সেভাবে কথা হয়নি এবং তার যে অভিযগটা সেটা আমার কাছে অর্থাৎ উইমেনস উইংয়ে আসেনি সে জন্য আমি কথা বলিনি। সিইও তার সাথে কথা বলেছেন। সিইও তাকে আশ্বস্ত করেছেন তার অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথেই দেখবেন।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমনওয়েলথ গেমসজাহানারাজিম্বাবুয়েনারী ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহরুখের ‘মান্নাত’ উড়িয়ে দেয়ার হুমকি, গ্রেপ্তার যুবক

পরবর্তী

ব্যবসায়ীদের সেবায় ফেসবুক পেজ ‘বিকাশ ফর বিজনেস’

পরবর্তী
বিকাশ ফর বিজনেস ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসায়ীদের সেবা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসায়ীদের সেবায় ফেসবুক পেজ ‘বিকাশ ফর বিজনেস’

এমবাপের ভক্তের সঙ্গে কড়া জবাব দেন ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভক্তকে অপমানের কড়া জবাব এমবাপের

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT