চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহানারার সুপার সুইং বলই ‘বেস্ট বল অব দ্য আইপিএল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ১২, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এবছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল মেয়েদের ঘরোয়া টি-টুয়েন্টির আইপিএল আসর উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ। এবার প্রথমবারের মতো আইপিএলে খেললেন বাংলাদেশ কেউ, টিম টাইগ্রেস দলের তারকা পেসার জাহানারা আলম। শুরুটা ভালো না হলেও শেষ দারুণভাবেই করেছেন তিনি। তার একটি বলই হয়েছে আসরের সেরা!

মেয়েদের আইপিএলে জাহানারার অভিষেকটা সুখকর হয়নি, তবে দ্বিতীয় ম্যাচেই জাত চেনান তিনি। শেষ বলে এসে জাহানারার দলের শিরোপা হাতছাড়া হলেও বল হাতে দুর্দান্ত প্রদর্শনী দেখিয়েছেন বাংলাদেশের এ পেসার।

ফাইনালের মঞ্চে বল হাতে রীতিমতো আগুন ঝরান জাহানারা। ফাইনালে জাহানারার শিকার করা দুই উইকেটের একটি নির্বাচিত হয়েছে ‘বেস্ট বল অব দ্য আইপিএল’। সবমিলিয়ে ম্যাচে ৪ ওভার বোলিং করে ২১ রানে ২ উইকেট নেন টাইগ্রেস পেস সেনসেশন।

Banglabid

প্রথম ওভারে মাত্র এক রান খরচ করেন বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়া জাহানারা। দ্বিতীয় ওভারে একটি ওয়াইড-সহ দেন ৪ রান, নেন একটি উইকেট।

১২তম ওভারে দ্বিতীয়বারের মতো বোলিংয়ে আসেন জাহানারা। সেই ওভারের শেষ বলে ইংল্যান্ডের নাটালি শিভারের অফস্টাম্প উপড়ে ফেলেন। সেটিই ‘বেস্ট বল অব দ্য উইমেন্স আইপিএল’ নির্বাচিত হয়েছে। জাহানারার কব্জির মোচড়ে করা বলটি অনেকটা ভেতরে ঢুকে স্টাম্প উপড়ে দেয় নাটালির।

Reneta

তৃতীয় ওভারে একটি ওয়াইড-সহ ৩ রান দিয়ে আরেকটি উইকেট নিয়ে ধারাবাহিকতা রাখেন এ পেসার। নিউজিল্যান্ডের সোফি ডিভাইনকেও বোল্ড করে সাজঘরের পথ দেখান জাহানারা।

তবে স্পেলের শেষ ওভারটা ভালো করতে পারেননি। খরচ করে বসেন ১৩ রান। শেষ পর্যন্ত ৪ ওভারে ২১ রানে ২ উইকেট দাঁড়ায় তার উড়ন্ত পারফরম্যান্সের দিনে। তার দল ভোলোসিটি প্রতিপক্ষ সুপারনোভাসের কাছে ৪ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহানারালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম দর্শনেই আগ্রহ বাড়িয়ে দিলেন শাকিব খান

পরবর্তী

ক্লান্ত হয়ে ঘরে ফিরলে মা অস্থির হন ঘাম মুছে দেবার জন্য

পরবর্তী

ক্লান্ত হয়ে ঘরে ফিরলে মা অস্থির হন ঘাম মুছে দেবার জন্য

তড়িঘড়ি ঢাকায় ফিরলেন জাহানারা

সর্বশেষ

হায়দরাবাদের শিউরে উঠা সেই ঘটনা এবার সিনেমায়

আগস্ট ৩১, ২০২৬

নিউটন-আইনস্টাইনের মহাকর্ষ কি মহাবিশ্বজুড়েই একই?

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস, আহত ৮

আগস্ট ৩১, ২০২৬

ইমরান খানকে নিয়ে কিছু বলতে ক্রিকেটারদের নিষেধ করল পিসিবি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT