চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা, পদত্যাগ দাবি

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:২০ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে পদত্যাগ দাবি করছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি।

একইসাথে কর্তব্যে অবহেলার অভিযোগে তাকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন অফিসার সমিতির সদস্যরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন।

Banglabid

তিনি জানান, দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১১ নভেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রেজিস্ট্রার অফিসে কর্মবিরতি পালন করা হবে। আমাদের দাবি আদায় না হলে পরবর্তীতে অফিসার সমিতি থেকে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে।

বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি থেকে জানানো হয়, গত ৫ জুন বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় কর্মকর্তাদের উচ্চতর বেতন স্কেল বাস্তবায়নের যথার্থতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়। এতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজকে সদস্য সচিব করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

এ কমিটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসারদের ক্ষেত্রে উচ্চতর বেতন স্কেল কার্যকর কি-না তা দেখতে বলা হয় এবং ১৫ কার্যদিবসের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু কয়েকমাস পেরুলেও কমিটির সদস্য সচিব রহিমা কানিজের অবহেলায় বিষয়টি ঝুলে থাকে।

Reneta

গত বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেটে অফিসার সমিতির নেতাদের আবেদনে সাড়া দিয়ে উপাচার্য দীর্ঘদিন ধরে আটকে থাকা বিষয়টিকে এজেন্ডাভুক্ত করতে রেজিস্ট্রারকে লিখিত নির্দেশ দেন। কিন্তু রহিমা কানিজ উপাচার্যের লিখিত নির্দেশ অমান্য করেন। বিষয়টি এজেন্ডাভুক্ত না হলে অফিসার সমিতির দাবির মুখে বিষয়টি তড়িঘড়ি করে সিন্ডিকেটে তোলা হয়। কিন্তু সিন্ডিকেটে রেজিস্ট্রারের বিরোধিতায় আটকে যায় বিষয়টি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি মাসুদুর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অনেক আগেই উচ্চতর বেতন স্কেল বাস্তবায়ন হয়েছে। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অবহেলায় বিষয়টি ঝুলে আছে। আমরা তার পদত্যাগ দাবি করছি। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজকে ফোন করা হলে তিনি জরুরি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে কথা বলতে চাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT