চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ২৫৯ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২৯, জুন ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ অর্থবছরের জন্য সিনেট অধিবেশনে ২৫৯ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৩ কোটি টাকা। যা মোট বাজেটের মাত্র ১ দশমিক ১৫ শতাংশ।

অন্যদিকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৮৫ কোটি ৪৫ লাখ টাকা। যা মূল বাজেটের ৩২ দশমিক ৮৭ শতাংশ।

শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ৩৮তম বার্ষিক সিনেট অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

Banglabid

পরে সিনেট সদস্যদের সর্বসম্মতিক্রমে ২৫৯ কোটি ৯৭ লাখ টাকার বাজেট পাশ হয়। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলমসহ সিনেট, সিন্ডিকেট, নির্বাচিত রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বছর পাশকৃত নতুন বাজেটে অবসরকালীন সুবিধা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪০ কোটি টাকা। যা মোট বাজেটের ১৫ দশমিক ৩৯ শতাংশ। প্রশাসনিক ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৭০ লাখ টাকা। যা মোট বরাদ্দের ১১ দশমিক ৪২ শতাংশ। এবং বিবিধ ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১৯ কোটি ৬৮ লাখ টাকা। যা মোট বাজেটের ৭ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে শিক্ষার্থী সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে ছাত্রবৃত্তি ও ফেলোশিপে বরাদ্দ ০.০৬ শতাংশ কমিয়ে ২ কোটি ৮৮ লাখ টাকা করা হয়েছে। পরীক্ষার খরচ বাবদ বরাদ্দ ০.২৬ শতাংশ কমিয়ে দাড়িয়েছে ১৬ কোটি ৫৫ লাখ টাকা।

Reneta

২৫৯ কোটি ৯৭ লাখ টাকার এ বাজেট বাস্তবায়নে আয়ের উৎস হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২৩৪ কোটি ৩৭ লাখ টাকার অনুদান এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ২৫ কোটি ৫০ লাখ টাকা।

অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। সংশোধিত বাজেটের আকার ২৫৩ কোটি ৬৩ লাখ টাকা। সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ ১০ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ২০১৯-২০ অর্থবছরের মূল ঘাটতির পরিমাণ দাড়াবে ৮ কোটি ৫০ লাখ টাকা। সর্বমোট ক্রমপুঞ্জীভূত বাজেট ঘাটতির পরিমাণ দাড়াবে ৬৪ কোটি ৮৫ লাখ ৩২ হাজার টাকা।

বাজেট বিশ্লেষকরা বলছেন, উপাচার্যের যানবাহনের জ্বালানি বাবদ ব্যয় এক লাখ টাকা বৃদ্ধি করে ৬ লাখ টাকা ধরা হয়েছে। শিক্ষার্থী সংশ্লিষ্ট খাতে তেমন বরাদ্দ বাড়ানো হয়নি। বাজেট বাড়েনি শিক্ষার্থীদের চিকিৎসা খাতেও। মেডিকেল সেন্টার (ডাক্তার ও কর্মচারীদের বেতনসহ ওষুধ অন্যান্য আনুষঙ্গিক) বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ২৬ লাখ। টাকা যা গত বছর ছিল ৩ কোটি ১২ লাখ।

এছাড়া বিভিন্ন হলে বরাদ্দের মধ্যেও রয়েছে অসামঞ্জস্য। আবার গবেষণা খাতকে একেবারেই উপেক্ষিত রাখা হয়েছে। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বিজ্ঞান গবেষণাগার ‘ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র’ জন্য তেমন বরাদ্দ রাখা হয়নি।

দুই বছর পর অনুষ্ঠিত ৩৮তম বার্ষিক এ অধিবেশনের কার্যসূচিতে বাজেট উপস্থাপন ছাড়াও সর্বমোট ৮টি বিষয়ে আলোচনা করা হয়েছে। এগুলো হলো- উপাচার্যের ভাষণ, ৩৬তম সিনেট অধিবেশনের কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরের রেকারিং বাজেট কার্যোত্তর অনুমোদন, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরের রেকারিং বাজেট অনুমোদন বিবেচনা, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের খসড়া প্রতিবেদন অনুমোদন বিবেচনা, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের খসড়া সংবিধি বিবেচনা, ইনস্টিটিউট অব রিমোট সেন্সিংয়ের নাম পরিবর্তন ও বিবিধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’ অবলম্বনে কুস্তরিকার নতুন ছবি

পরবর্তী

‘মেন ইন ব্লু’র পরিবর্তে ‘মেন ইন অরেঞ্জ’

পরবর্তী

‘মেন ইন ব্লু’র পরিবর্তে ‘মেন ইন অরেঞ্জ’

ইউরোপা লিগে নিষিদ্ধ এসি মিলান

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT