চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৩ সদস্যের নতুন প্রক্টরিয়াল বডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহাকে অব্যাহতি দিয়ে ১৩ সদস্যের নতুন প্রক্টরিয়াল বডি গঠন করা হয়েছে।  নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মোঃ জুলকারনাইনকে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে জানিয়ে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় রেজিস্টার দপ্তর থেকে পাঠানো এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সহকারী প্রক্টর হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন: পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ. হাবীবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ. রুবেল, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক সুমাইয়া শিফাত, আইন ও বিচার বিভাগের প্রভাষক সুপ্রভাত পাল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মিরাজ রহমান খান, সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রভাষক সোহেল রানা আকতার, লোক প্রশাসন বিভাগের মনির উদ্দিন শিকদার, ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রভাষক এস এম এ মওদুদ আহমেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী গোলাম মর্তুজা, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক আকলিমা আক্তার ও মোঃ. মোসাব্বের হোসেন।

Banglabid

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে প্রক্টর পদে কর্মরত অধ্যাপক ড. তপন কুমার সাহার অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রক্টর পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মোঃ. জুলকারনাইনকে সাময়িকভাবে প্রক্টর পদে নিয়োগ করা হলো।’

নতুন দায়িত্ব পেয়ে প্রক্টর জুলকার নাইন চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য আমাকে এই নতুন দায়িত্ব দিয়েছেন। যা পালনে যথাযথ চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।

দায়িত্ব পালনে গাফিলতির কারণেই মূলত তপন কুমার সাহাকে প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে অধ্যাপক তপন কুমার সাহার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি প্রক্টর
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT