চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ‘বটতলা কাণ্ডে’ উল্টো শাস্তি পেলেন দুই শিক্ষার্থী

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১:১১ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাস্তা আটকে ছিলেন এক শিক্ষক। এর প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ‘শারীরিক লাঞ্ছনার’ পাল্টাপাল্টি অভিযোগ করে দুইপক্ষই।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ঘটনায় দুই শিক্ষার্থীকেই শাস্তি দিয়ে তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া।

কোনো তদন্ত ছাড়া তড়িঘড়ি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে একপেশে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় সরব হয়েছে অনেক সাবেক ও বর্তমান শিক্ষার্থী।

Banglabid

সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন, আইন ও বিচার বিভাগের ৪৩তম আবর্তনের আরমানুল ইসলাম খান এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ৪০তম আবর্তনের নুরুদ্দিন মুহাম্মাদ সানাউল।

তাদের মধ্যে সানাউল হকের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব না থাকায় বহিষ্কারকালীন সময়ে তার সনদপত্র আটকে রাখার সুপারিশ করা হয়েছে।

বহিষ্কারের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মাধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।বহিষ্কারাদেশের পর থেকে শিক্ষার্থীরা তাদের ফেসবুক টাইমলাইন, পেজ ও বিভিন্ন গ্রুপে তাদের ক্ষোভের প্রকাশ অব্যাহত রাখেন।

Reneta

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৬ জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সহকার্মী উম্মে সাইকাকে নিয়ে খাবার খেতে গিয়ে দোকান সংলগ্ন সংকীর্ণ রাস্তার উপরেই নিজের প্রাইভেটকার পার্কিং করেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নাহরিন ইসলাম খান। এতে করে মানুষের চলাচলে সমস্যা তৈরি হলে সেখানকার দায়িত্বরত গার্ড গাড়িচালককে গাড়িটি অন্যত্র সরিয়ে নিতে বলে। তবে নাহরিন ইসলাম গাড়ি সরাতে অস্বীকৃতি জানান।

এ সময় আইন ও বিচার বিচার বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী আরমানুল ইসলাম খান এবং অর্থনীতি বিভাগের ৪০তম আবর্তনের শিক্ষার্থী নুরুদ্দিন মোহাম্মদ সানাউলসহ কয়েকজন শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়ে গাড়ি সরিয়ে নেয়ার অনুরোধ জানালে ওই শিক্ষিকা আরমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এরই এক পর্যায়ে নাহরিন ইসলাম খান আরমানকে মারতে উদ্যত হন এবং শিক্ষার্থীদেরকে দেখে নেয়ার হুমকি দেন।

উপস্থিত শিক্ষার্থীরা নাহরীন ইসলাম খানকে কোন বিভাগের শিক্ষক জানতে চাইলে তিনি পরিচয় না দিয়ে বলেন, ‘আমি ১৩ বছর ধরে শিক্ষকতা করি কোন বিভাগের শিক্ষক তা আমি দেখাচ্ছি।’

পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মেহেদী ইকবাল, প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন এবং শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষিকাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

এ ঘটনার জেরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আরমানুল ইসলাম ও মোহাম্মদ সানাউল হকের উল্লেখ করে নাহরিন ইসলাম মৌখিক লাঞ্ছনার অভিযোগ দেন।

পরে আরমানুল ইসলাম খান প্রক্টরের বরাবর ওই শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগে অশোভন আচরণ, শারীরিক লাঞ্ছনা ও হুমকির বিচার চেয়ে আবেদন করেন।

এরপর দুই সহকর্মীকে লাঞ্ছনার অভিযোগে রোববার থেকে বিভাগের ক্লাস বর্জনের ঘোষণা দেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা।

একই দিন শিক্ষকরা উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে ৩১ জানুয়ারির মধ্যে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুই শিক্ষার্থীপ্রশাসনবহিষ্কারবিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছেলে পাবার আশায় ভারতে ২ কোটির বেশি ‘অবাঞ্ছিত’ কন্যাশিশু

পরবর্তী

নেইমারকে স্পেনে চান লা লিগা সভাপতিও

পরবর্তী
নেইমার

নেইমারকে স্পেনে চান লা লিগা সভাপতিও

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক চলছে

সর্বশেষ

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT