চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে চার দিনব্যাপী মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব শুরু

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:২৬ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে চার দিনব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’র অংশ হিসেবে মুক্তিযুদ্ধের চিত্রকর্ম ও স্মারক প্রদর্শনী শুরু হয়েছে।

রবিবার সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘বাংলাদেশের মুক্তিসংগ্রামে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি কৃষক শ্রমিক শিল্পী সাহিত্যিক কলা-কুশলীদের অবদান রয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ও বাস্তব ইতিহাস সকলের মাঝে তুলে ধরতে এ প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।’

Banglabid

এদিকে একই দিন বিকাল ৫টায় কেন্দ্রীয় খেলার মাঠে ‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ স্লোগানে চার দিনব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধন করেন জাতীয় চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী; স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডা. অরুপ রতন চৌধুরী, তিমির নন্দী, রবীন্দ্রনাথ রায় প্রমুখ।

এর আগে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক থেকে শুরু করে দুই কিলোমিটার দীর্ঘ মুক্তি সংগ্রামের আলপনা আঁকা হয়। আল্পনা আঁকার উদ্বোধন করেন দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এ সময় উপাচার্য দেশের স্বাধীনতা রক্ষার্থে ও শক্তিশালী জাতি বির্নিমাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এতে প্রায় অর্ধ শতাধীক শিক্ষক-শিক্ষারথী অংশগ্রণ করেন।

Reneta

সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। সবশেষে সন্ধ্যা রাত ৮টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় মঞ্চায়িত হয় তারিক আনাম খানের নাটক ‘জেরা’।

আগামিকাল স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় খেলার মাঠে জমায়েত, মানব পতাকা তৈরি, ৮টায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। ২৬ মার্চ সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শিল্পীদের সম্মাননা স্মারক প্রদান, আবৃত্তি এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

২৭ মার্চ সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৮ মার্চ সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সম্মাননা প্রদান এবং মোহাম্মদ শোয়েব সঙ্গীত পরিবেশন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT