চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে উপাচার্যের কার্যালয় অবরোধের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘ চার মাস সিন্ডিকেট সভা না হওয়ায় নতুন শিক্ষক নিয়োগ বন্ধের দাবি এবং অবিলম্বে সিন্ডিকেট সভা আহ্বান করে স্থগিত বিষয়গুলোর সুষ্ঠু সমাধানের দাবিতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ।

রোববার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ ব্যানারে উপাচার্যের কার্যালয়ের প্রবেশ পথ ঘেরাও করে রাখেন আন্দোলনকারী শিক্ষকরা। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখে। অবরোধ ঘেরাও কর্মসূচিতে উপাচার্য বিরোধী প্যানেলের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক অংশ নেন।

আন্দোলনকারী শিক্ষকদের একাংশের মুখপাত্র ও সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ জানান, বার বার প্রশাসনের নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসলেও সমস্যা সমাধানে আজ পর্যন্ত কোন আলোচনা ও সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি। রমজান মাসে আমাদের সিদ্ধান্ত ছিল কোন আন্দোলনে যাবো না। কিন্তু একটি বিভাগে ৩৪ জন শিক্ষক থাকার পরও অযাচিতভাবে নতুন ৪ জন শিক্ষক নিয়োগের পাঁয়তারা করছে প্রশাসন। আমাদের যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

Banglabid

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন ক্যাম্পাসে। অবিলম্বে উপাচার্য আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করলে বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

এদিকে, কার্যালয় ঘেরাও থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নিজ কার্যালয়ে আসেননি। এমনকি কর্মকর্তা ও কর্মচারীরাও নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।

আন্দোলনরত শিক্ষকদের বাধার মুখে দুপুর আড়াইটার দিকে প্রাণিবিদ্যা বিভাগের একটি আপগ্রেডিং ও পদার্থ বিজ্ঞান বিভাগের ৪ জন অস্থায়ী প্রভাষক নিয়োগের সিলেকশন বোর্ড স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Reneta

অবরোধ কর্মসূচির বিষয়ে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি কখনও ভালো কিছু বয়ে আনেনা। আলোচনার পথ খোলা আছে সব সময়। তারাতো (আন্দোলনকারী শিক্ষকগণ) আর বাইরের কেউ নন। আমাদেরই শিক্ষক। সুতরাং সমস্যার সমাধান অবশ্যই আছে।

নতুন শিক্ষক নিয়োগের ব্যাপারে উপাচার্য বলেন, একটি বিভাগে পর্যাপ্ত শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ হয়ে থাকে। তাই এটি নিয়ে দল ভিত্তিক রাজনীতি করার কিছু নাই। তারা (আন্দোলনকারী শিক্ষকগণ) যেহেতু আপত্তি জানিয়েছেন, তাই আজকের মতো নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন, সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ ও অবৈধভাবে ডিন-প্রভোস্ট ও প্রক্টোরিয়াল বডির অপসারণের প্রতিবাদ এবং অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে প্রায় কয়েক মাস যাবৎ আন্দোলন করে আসছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সেন্ট্রাল আফ্রিকায় ২ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

পরবর্তী

আসলে নাম রাখা উচিত ‘সিআর সেভেন চ্যাম্পিয়ন্স লিগ’

পরবর্তী

আসলে নাম রাখা উচিত ‘সিআর সেভেন চ্যাম্পিয়ন্স লিগ’

মোস্তাফিজ শতভাগ ফিট নয়: ওয়ালশ

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT