চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধন

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১:১৭ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
শিক্ষা
A A
জাবিতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধনের জন্য সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রার্থীদের অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ১২টা পর্যন্ত আবেদন প্রক্রিয়ার এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ju-admission.org) আবেদন ফরম পূরণ ও ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে।

Banglabid

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এ বছর বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা মোট দশটি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় এ, বি, সি, ডি, ই ইউনিটের আবেদন ফরমের মূল্য ৫৫০ টাকা এবং সি১, এফ, জি, এইচ ইউনিটের আবেদন ফরমের মূল্য ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তির আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর মাধ্যমে জমা দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক এবং ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান উপস্থিত ছিলেন।

বরাবরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগে সক্ষম কোনো ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্র ও ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

Reneta

কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জালিয়াতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য, সময়সূচি, ভর্তি নির্দেশিকা ও আবেদনের নিয়মাবলী নির্ধারিত ওয়েবসাইট (https://juadmission.org/index/circula) থেকে জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বোস্টনে বর্ণবাদবিরোধী বিক্ষোভ মিছিলে হাজারো মানুষ

পরবর্তী

লাল ফিতার প্যাঁচে পাউলিনহো

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লাল ফিতার প্যাঁচে পাউলিনহো

কিছু জায়গায় উন্নতি, কিছু জায়গায় অবনতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা পরিস্থিতি: কিছু জায়গায় উন্নতি, কিছু জায়গায় অবনতি

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT