চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপা নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় পার্টির একাংশের রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণাকে কেন্দ্র করে দলটিতে যে সঙ্কট সৃষ্টি হয়েছে, তাতে আওয়ামী লীগের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, জাপা নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই।

শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মাসব্যাপী জন্মদিন উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

কাদের বলেন: জাতীয় পার্টি সংসদের বিরোধী দল। এরশাদ উত্তর জাপা আভ্যন্তরীণ বিবাদে আছে, টানাপোড়েন আছে; এটা তাদের নিজস্ব ব্যাপার। আওয়ামী লীগে রংপুর ৩ আসনে নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামীকালের মনোনয়ন বোর্ডের সভায় সেখানকার প্রার্থী চূড়ান্ত করা হবে।

রওশন এরশাদ কিংবা জিএম কাদের আওয়ামী লীগ কারও পক্ষে অবস্থান নেবে না বলে এ সময় মন্তব্য করেন তিনি।

উন্নয়ন অগ্রযাত্রা বিএনপিকে রাজনৈতিক সংকটে ফেলেছে বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা বিএনপিকে রাজনৈতিক সঙ্কটে ফেলেছে এই সঙ্কট বিএনপি কাটিয়ে উঠতে পারবে না।

কাদের আরও বলেন: কর্মীর জন্য শেখ হাসিনা কতটা নিবেদিত আমার অসুস্থতার সময়ে দেখেছেন। প্রতিটি মানুষের জন্য এমনি নিবেদিত। শেখ হাসিনা জেগে আছেন বলে দেশের মানুষ আজ শান্তিতে ঘুমায়।

আজ আইএমএফ বলছে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধিতে বাংলাদেশ প্রথম স্থানে আছে। দেশের প্রবৃদ্ধি ৮.২ হয়েছে আগামীতে আরো বাড়বে।

এসময় ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনকে জণগণের ক্ষমতায়ন দিবস ঘোষণা দিয়ে যুবলীগের মাসব্যপী কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসমাইল চৌধুরী সম্রাট। এতে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা।

ট্যাগ: জাতীয় পার্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন

পরবর্তী

জাবিতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আইসিটি কর্নার স্থাপন

পরবর্তী

জাবিতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আইসিটি কর্নার স্থাপন

টরেন্টোতে বাংলাদেশ-কানাডা বাণিজ্য বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT