চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপা এমপিসহ ৮ জনের মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন চূড়ান্ত

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৫:২১ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

হত্যা নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগে ময়মনসিংহের জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদসহ ৮ রাজাকারের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।

একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত একজন বাঙালী সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রথমবারের মত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করার কথা জানিয়ে সংস্থা বলেছে শিগগিরই প্রতিবেদন দেওয়া হবে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক আছেন ময়মনসিংহের সাবেক মুসলিম লীগ নেতা ও বর্তমানে জাতীয় পার্টির ত্রিশাল-৭ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, তার ছেলে রফিক সাজ্জাদ, জামায়াতের সদস্য চিকিৎসক খন্দকার গোলাম ছাব্বির আহমাদ, জাতীয় পার্টির নেতা মিজানুর রহমান, সাবেক জামায়াত কর্মী হরমুজ আলী।

পলাতক রয়েছেন একই জেলার জামায়াত কর্মী ফখরুজ্জামান, মুসলিম লীগ সমর্থক আবদুস সাত্তার ও খন্দকার গোলাম রাব্বানী।

আট আসামীর বিরুদ্ধে প্রায় ১ বছর তদন্ত শেষে প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানিয়েছে তদন্ত সংস্থা।

সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান বলেন, প্রাথমিক তদন্তে আমরা যে সমস্ত অভিযোগ আনছি তা হলো অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুম।

নিয়মিত প্রশ্নোত্তরে তদন্ত সংস্থা তাদের তদন্ত কার্যক্রম সম্পর্কে জানান।

তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক সানাউল হক বলেন, তৎকালীন পাকিস্তান আর্মির একজন সদস্য যিনি বাঙ্গালি পাকিস্তান আর্মিতে ক্যাপ্টেন ছিলেন। প্রাথমিক তদস্ত করে তার বিরুদ্ধে যথেষ্ট স্বাক্ষ্য প্রমাণ পেয়েছি। তদন্ত অনেক দূর এগিয়ে গছে, তার বিরুদ্ধে মামলার রুজু হয়েছে। আশা করি এক দেড় মাসের মধ্যেই তার বিরুদ্ধে একটা প্রতিবেদন দিতে পারব।

তদন্ত সংস্থা জানিয়েছে কৌশলগত কারণে তারা এই মুহূর্তে সাবেক এই সেনা কর্মকর্তার পরিচয় প্রকাশ না করলেও আসামী নজরদারিতে আছে বলেন জানান তারা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গি দমনে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

জেনে নিন আপনার নামে কয়টি সিম

পরবর্তী

জেনে নিন আপনার নামে কয়টি সিম

স্নাতক সম্মান প্রফেশনাল ও ডিগ্রিতে ভর্তির সময় বৃদ্ধি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT