চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপা এমপিসহ চারজনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৯:৩৮ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে  গ্রেফতার ময়মনসিংহ-৭ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নান ও তার ছেলে রফিস সাজ্জাদসহ ৪ জনকে আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এ মামলার আট আসামির বিরুদ্ধে ১৭ নভেম্বর তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতেও বলেছেন আদালত।

চলতি বছরের ১৯ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। মামলা আমলে নিয়ে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন আদালত।

Banglabid

পরে মামলার আট আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ গ্রেফতারি পরোয়ানা জারি করলে এম এ হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদ, ময়মনসিংহের চিকিৎসক খন্দকার গোলাম ছাব্বির আহমাদ এবং মিজানুর রহমান মিন্টুকে গ্রেফতার করা হয়।

আসামি হরমুজ আলী গ্রেফতারের পর সড়ক দুর্ঘটনায় আহত হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তাকে ছাড়া ৪ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন বলেন, তাদেরকে এই মামলার সাথে কাস্টডি ওয়ারেন্ট দেয়া হয়েছে। আগামী ১৭ই নভেম্বর তারিখে আমাদের পরবর্তী আদেশ দেয়া হবে।

Reneta

প্রাথমিকভাবে আসামিদের বিরুদ্ধে আনা ৪ অভিযোগের বিষয়ে কথা বলে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউটর বলেন, এখানে এমএ হান্নান একনম্বর আসামি, তিনি ৭১’এ মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন এবং পিস কমিটির সেক্রেটারি ছিলেন। তার নেতৃত্বে ময়মনসিংহ এলাকায় অনেক ঘটনা সংগঠিত হয়েছে।

এম এ হান্নান বর্তমানে সিটিং এমপি উল্লেখ করে সীমন বলেন, এই ঘটনার সাথে অন্যান্য যারা জড়িত আছেন তারাও হত্যাকান্ড, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ গুম ইত্যাদি ঘটনার সাথে জড়িত।

মামলার পলাতক ৩ আসামিসহ ৮ আসামির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে চলতি বছরের ২৮ জুলাই। তদন্ত শেষ করতে আরও ৩ মাস সময় চায় রাষ্ট্রপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিছিয়ে থেকেও ড্র করলো বাংলাদেশ

পরবর্তী

টাঙ্গাইল উপনির্বাচনে আ’লীগের টিকিট কিনলেন যারা

পরবর্তী

টাঙ্গাইল উপনির্বাচনে আ’লীগের টিকিট কিনলেন যারা

ফিউচার লিডারশিপ প্রোগ্রাম সিজন-থ্রি শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT