চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে বন্যায় ১৬ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২০
আন্তর্জাতিক
A A
বন্যা

জাপানে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ থাকা কয়েক ডজন মানুষের খোঁজে আবর্জনার মধ্যেই অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা।

জাপানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়: জাপানের সাউথওয়েস্টার্ন দ্বীপ কিউসুর কুমামোটো অঞ্চলে বন্যার কারণে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, যানবাহন ভেসে গেছে, ভেঙে গেছে ব্রিজ, অনেক অনেক শহর ডুবে গেছে আর বন্ধ হয়ে গেছে সব ধরনের যোগাযোগ।

এর পরিপ্রেক্ষিতে অন্তত ২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এর মধ্যেও করোনাভাইরাসের বিস্তার রোধে কর্তৃপক্ষ জরুরি আশ্রয়ে থাকা সবাইকে বারবার হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ৬০০ মানুষের এক আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বলেন: সংক্রমণ বিস্তার ঠেকাতে সব পদক্ষেপই আমরা নিচ্ছি। চেষ্টা করছি যাদের বাড়ি ছেড়ে আসতে হয়েছে তাদের জীবন যতটা সম্ভব স্বস্তিপূর্ণ করার।

১৬ জনের মৃত্যুর খবরের সঙ্গে দেশটির জাতীয় প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, আরও ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। যেকোনো সময় ডাক্তার তাদের মৃত ঘোষণা করতে পারেন।

তার মধ্যে ১৪ জন একটি নার্সিং হোমের বাসিন্দা। বন্যায় পার্শ্ববর্তী নদীর তীর ভেঙে গেলে বন্যা কবলিত হয়ে পড়ে তারা। হিতোয়িশি দিয়ে প্রবাহমান কুমা নদীর পার্শ্ববর্তী এলাকায় বন্যার আঘাত তীব্র।

রোববার যদিও সেখানে বৃষ্টির পরিমাণ কমেছে কিন্তু সেতু ভেঙে যাওয়ায় ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধারকারীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। তবে রোববার সন্ধ্যায় দেশটিতে আবারও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

ট্যাগ: জাপানবন্যামৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো

পরবর্তী

গালওয়ান সংঘর্ষ নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিলেন অজয়

পরবর্তী

গালওয়ান সংঘর্ষ নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিলেন অজয়

সুশান্তের বাবার নামে ভুয়া টুইটার, সুযোগ নিচ্ছেন অনেকে

সর্বশেষ

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT