চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় লিগে বোলারময় আরেকটি দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি জাতীয় ক্রিকেট লিগে চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছেন বোলাররা। আগেরদিন একাই আট উইকেট নিয়েছিলেন নাঈম হাসান, পাঁচ উইকেট ছিল সোহাগ গাজীর। মঙ্গলবার রংপুরের হয়ে ৫ উইকেট নিয়েছেন শুভাশিষ রায়।

বোলারদের দাপট ছিল অন্য ম্যাচগুলোতেও। এমন দিনে সেঞ্চুরির মুখ দেখতে পারেননি কোনো ব্যাটসম্যানই। যেখানে এবারের লিগের প্রথম তিন রাউন্ডে একের পর এক সেঞ্চুরি তুলেছেন ব্যাটসম্যানরা।

ঢাকা বিভাগ-চট্টগ্রাম
কক্সবাজারে টায়ার-২ এর ম্যাচে আগেরদিন ঢাকাকে ২৮৮ রানে অলআউট করে দেয়ার পর স্বস্তিতে নেই চট্টগ্রাম। দিনশেষে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৮৮ রান। দলের মাত্র একজন ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করতে পেরেছেন। অধিনায়ক ইয়াসির আলী করেছেন সর্বোচ্চ ৬০ রান। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৪৬ ও ইফতেখার সাজ্জাদ ৪০ রান করেন।

Banglabid

চিটাগাংয়ের ৮ উইকেট ভাগাভাগি করেছেন ঢাকার ৬ জন বোলার। মোশাররফ হোসেন ২ উইকেট ছাড়া বাকিরা একটি করে উইকেট নেন।

খুলনা-রাজশাহী
নিজেদের মাঠে আগেরদিন ৭ উইকেটে ২৮১ রান করা খুলনা এদিন অলআউট হয়েছে ৩০৯ রানে। ইনিংসে ফিফটি হয়েছে তিনটি। কিন্তু এনামুল হকের ৫১ ও তুষার ইমরানের ৭১ ছাপিয়ে শিরোনামে ছিল সৌম্যের ৬৬। ৩৭ রানে অপরাজিত থাকা অলরাউন্ডার জিয়াউর রহমান এদিন আউট হন ৪৩ রানে।

রাজশাহীর হয়ে তিনজন নিয়েছেন তিনটি করে উইকেট। শফিউল ইসলাম, ফরহাদ রেজা ও সানজামুল ইসলামের ৩ উইকেটের সঙ্গে বাকি উইকেটটি নেন ‍মুক্তার আলী।

Reneta

খুলনার ইনিংসের জবাব দিতে নেমে দিনশেষে ৫ উইকেটে ২০২ রান করেছে রাজশাহী। সর্বোচ্চ ৫৬ রান করেছেন ফরহাদ হোসেন। এছাড়া জুনায়েদ সিদ্দিকী ৪৭ ও মিজানুর রহমান ৪৩ রান করেন। ১৬ রানে অপরাজিত থাকা সাব্বির রহমানের সঙ্গী হিসাবের খাতা না খোলা মুক্তার আলী।

খুলনার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও সৌম্য সরকার।

সিলেট-ঢাকা মেট্টো
এক উইকেট হাতে রেখে ২৯২ রানে দিনশেষ করেছিল সিলেট। তারা অলআউট হয়েছে ৩১২ রানে। সর্বোচ্চ ৬০ রান ওপেনার শাহনাজ আহমেদের। হাফসেঞ্চুরি পেয়েছেন জাকির হাসান (৫০) ও শাহানুর রহমান (৫৪)।

মেট্টোর হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আশরাফুল, কাজী অনীক, আসিফ হাসান ও আরাফাত সানি।

সিলেটের ইনিংসের জবাবে ৮ উইকেটে ২৬৭ রানে দিনশেষ করেছে ঢাকা মেট্টো। দুই উইকেট হাতে রেখে এখনও ৪৫ রানে পিছিয়ে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন অধিনায়ক মার্শাল আইয়ুব। শামসুর রহমান করেছেন ৬৩ রান। ৩৯ রানে অপরাজিত জাবিব হোসাইন।

সিলেটের হয়ে ৪ উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। এছাড়া শামসুর রহমান ২টি ও এনামুল হক জুনিয়র একটি উইকেট নেন।

রংপুর-বরিশাল
কাকতালীয় হলেও রংপুর-বরিশাল মাচে ঘটেছে মজার ঘটনা। প্রথম ইনিংসে সোহাগ গাজীর তোপে ঘরের মাঠে মাত্র ১৪৭ রানে অলআউট হয়েছে রংপুর। জবাবে কাটায় কাটায় ঠিক ১৪৭ রানেই অলআউট হয় বরিশালও। দলীয় সর্বোচ্চ ৪০ রান করেন রাফসান আল মাহমুদ।

৫ উইকেট নিয়ে একাই রংপুরকে ধসিয়েছেন শুভাশিষ রয়। রবিউল হক ও তানভীর হায়দার নেন দুটি করে উইকেট।

তবে দ্বিতীয় ইনিংসেও স্বস্তিতে নেই রংপুর। ৭৭ রানে তিন উইকেট হারিয়েছে তারা। ৩০ রান করে আউট হয়েছেন রাকিন আহমেদ। ২৭ রানে অপরাজিত মাহমুদুল হাসান। ৬ রানে তার সঙ্গী সোহরাওয়ার্দী শুভ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিরতিতে নিজেকে সময় দেবেন মাশরাফী

পরবর্তী

প্রত্যেক জেলখানায় কোর্টরুম রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরবর্তী
ফাইল ফটো

প্রত্যেক জেলখানায় কোর্টরুম রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্মরণে, শ্রদ্ধায় শামসুর রাহমান

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT