চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় বীরদের প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে আজ সকাল সাড়ে দশটায় ভুটানের প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতি সৌধে পৌঁছান।

স্মৃতিসৌধে লোটে শেরিংকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল শাহীনুল হক, ঢাকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মো. মারুফ হোসেন সরদার এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

Banglabid

বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময়ে বিউগলে করুণ সুর বাজানো হয়।

স্মৃতিসৌধে শেরিং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

ভুটনের প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে লেখেন, ‘মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বাংলাদেশের সাহসী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো আমার জন্যে সম্মানের বিষয়। তাদের এই ত্যাগ বাংলাদেশের ইতিহাসের পাতায় সমুজ্জ্বল থাকুক।’

Reneta

স্মৃতিসৌধ প্রাঙ্গনে তিনি একটি লটকন ফল গাছের চারাও রোপন করেন।

এর আগে আজ সকালে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ঢাকা এসে পৌঁছান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফুলের তোড়া উপহার দিয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময়ে রাষ্ট্রীয় অতিথির সম্মানে ২১ বার তোপধ্বনি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় বীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর প্রতি নেপালের প্রেসিডেন্টের শ্রদ্ধা নিবেদন

পরবর্তী

শাল্লায় হামলার আসামীরা রিমান্ডে

পরবর্তী

শাল্লায় হামলার আসামীরা রিমান্ডে

বর্তমানে আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিত

সর্বশেষ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT