চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টির নতুন মহাসচিব চুন্নু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
জাতীয় পার্টির নতুন মহাসচিব চুন্নু বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দেয়া হয়েছে।

শনিবার জাপা দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাক্ষরিত এক সাংগঠনিক আদেশে বলা হয়, ‘দলের গঠনতন্ত্রের ২০/১(১)ক ধারার প্রদত্ত ক্ষমতাবলে উক্ত নিয়োগ প্রদান করা হলো। যা অবিলম্বে কার্যকর হবে।’

১৯৫৩ সালে মুজিবুল হক চুন্নুর জন্ম কিশোরগঞ্জে। চুন্নু ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০৮, ২০১৪, ২০১৮ সালে মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জাতীয় পার্টির নতুন মহাসচিব চুন্নু এর নিয়োগপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

গত ২ অক্টোবর জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু মৃত্যুবরণ করলে মহাসচিব পদটি শূন্য হয়। এরপরই পদের জন্য দৌঁড়ঝাপ শুরু হয়। মহাসচিব পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী চেয়ারম্যান জিএম কাদেরের প্রথম পছন্দ ছিল। কিন্তু দলের জেষ্ঠ্য নেতাদের বিরোধিতার কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন জিএম কাদের।

ট্যাগ: জাতীয় পার্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানের সাবেক প্রেসিডেন্ট বনি সদর মারা গেছেন

পরবর্তী

ছবির বাজেট ৭৫০ কোটি, কতো নিচ্ছেন হৃত্বিক-রণবীর?

পরবর্তী
হৃত্বিক রোশন ও রণবীর কাপুরের ছবি, সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবির বাজেট ৭৫০ কোটি, কতো নিচ্ছেন হৃত্বিক-রণবীর?

নোবেলজয়ী মারিয়া রেসা এর ছবি, বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক সত্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট: নোবেলজয়ী মারিয়া রেসা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT