চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দল থেকে ‘অস্থায়ী’ অবসরে মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সর্বনাশা বিশ্বকাপ ক্যাম্পেইনের পর আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবেন কিনা সেটা পুনর্বিবেচনা করতে বাধ্য হয়েছেন লিওনেল মেসি। আপাতত ২০১৮ সালে জাতীয় দলের জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যেটাকে ‘অস্থায়ী’ অবসরই বলছে আর্জেন্টিনার মিডিয়া।

আর্জেন্টিনার আপদকালীন কোচের দায়িত্ব নিয়েছেন লিওনেল স্কালোনি। দলের পরবর্তী স্থায়ী কোচ কে হবেন সেদিকে যেমন চেয়ে থাকতে হবে, একইভাবে এলএমটেন আবার কখন জাতীয় দলে ফেরেন সেদিকেও তাকিয়ে থাকতে হবে।

সেপ্টেম্বরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৭ সেপ্টেম্বর গুয়েতেমালা ও ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টাইনরা। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে ইএসপিএন এফসি’র ডিয়েগো মনরোংয়ে জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি ম্যাচের একটিতেও দলের সঙ্গে যোগ দেবেন না মেসি।

Banglabid

ইএসপিএনের মতো টিএনটি স্পোর্টসও জানিয়েছে একই কথা। সঙ্গে টিএনটি জানাচ্ছে, অক্টোবরে সৌদি আরবে হতে যাওয়া ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচেও খেলবেন না মেসি।

আর্জেন্টিনার পত্রিকা ক্লারিন’র খবর অনুযায়ী, মেসি স্কালানিকে সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রীতি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে না। তাছাড়া কখন ফিরবেন বা ২০১৯ কোপা আমেরিকায়ও দেশের হয়ে খেলবে কিনা বা আদৌ ফিরবেন কিনা সে ব্যাপারে নিশ্চয়তা দেননি।

রাশিয়া বিশ্বকাপে ধুঁকতে হয়েছে ৩১ বছরের মেসিকে। তার দলও বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয়। তারপরই থেকেই গুঞ্জন দ্বিতীয়বার জাতীয় দল থেকে অবসর নিতে পারেন মেসি। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো খবর আসেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT