চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় দলে ফিরছেন বুফন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অবসরের ঘোষণা দেয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যই জাতীয় দলে খেলার ইঙ্গিত দিলেন ইতালির কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন। জাতীয় দল থেকে ডাক পেলে তা কখনই নাকচ করবেন না বলেও জানিয়েছেন তিনি।

সুইডেনের বিপক্ষে প্লে-অফে হেরে বিশ্বকাপের চূড়ান্তপর্বে খেলতে ব্যর্থ হয় ইতালি। ৬০ বছর পরে আজ্জুরিরা বিশ্বকাপের মূল আসরে খেলতে ব্যর্থ হওয়ায় সান সিরোতে কান্নায় ভেঙ্গে পড়েন বুফন। এর কয়েক মিনিট পরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন।

তবে ৩৯ বছর বয়সী বুফন এখন হঠাৎ করেই বলছেন, দেশের হয়ে ডাক পেলে তিনি সবসময়ই তা বিবেচনা করবেন।

Banglabid

স্থানীয় গণমাধ্যম গ্র্যান গালা ডেল ক্লাসিকোকে বুফন বলেছেন, ‘জাতীয় দল থেকে এটা সাময়িক বিরতি ছিল। কিন্তু আমি কখনই বলিনি ভবিষ্যতে কখনো খেলব না। আমার এখন বয়স হয়েছে। সে কারণে কিছুদিনের বিশ্রামের এটাই সঠিক সময়। ইতালি এবং জুভেন্টাসের জন্য নিজেকে সবসময় একজন সৈনিক হিসেবেই দেখেছি। কখনো যদি জাতীয় দলে গোলকিপারের অভাব হয় তবে ৬০ বছর বয়সেও আমি মাঠে নামব।’

ইতালির খেলোয়াড়রা মাঠে, একজন গোলরক্ষক মুখোশ পরে. Channel i News - চ্যানেল আই নিউজ
পুরস্কার হাতে অন্য বিজয়ীদের সঙ্গে বুফন

দল বিশ্বকাপে যেতে ব্যর্থ হওয়ার পর কোচ জিয়ান পিয়েরো ভেন্তুরাকে বরখাস্ত করে ইতালি। তবে এই ব্যর্থতার জন্য কোচকে দায়ী করতে রাজি নন বুফন। বললেন, ‘ভেন্তুরা তার সামর্থের সবটুকু করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত সুইডেনের বিপক্ষে দুটি ম্যাচেই আমরা গোল করতে ব্যর্থ হই।’

ফুটবল খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ করছেন, গ্র্যান্ড গালা অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

সোমবার ইতালির সেরা খেলোয়াড় এবং সেরা ইতালীয় গোলকিপারের পুরস্কার পান বুফন। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে জানান, ‘আমি খুশি এবং গর্বিত। কখনোই ভাবিনি এই ধরনের ট্রফি আমি পেতে পারি। আমি এটি জড়িয়ে রাখব। কারণ তরুণ বয়সে এটা কখনোও জিতিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিজিয়ানলুইজি বুফন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT