চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, জাতীয় ঈদগাহে প্রথম জানাজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
আইয়ুব বাচ্চু

জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাখা হবে। এরপরে তার প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। শ্রদ্ধা ও জানাজা শেষে মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

পরিচালক না‌সিরউদ্দিন ইউসুফ বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার চট্টগ্রাম মহানগরীর মাদারবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজের পর মায়ের কবরের পাশে দাফন করা হবে এই কৃতি শিল্পীকে।

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন অর্থমন্ত্রী, বিএনপি মহাসচিব।

আইয়ুব বাচ্চুর মরদেহ বর্তমানে স্কয়ার হাসপাতালের মর্গে আছে।

পরিচালক না‌সিরউদ্দিন ইউসুফ বাচ্চু সাংবাদিকদের জানান, শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে মরদেহ মরচুয়া‌রি‌তে রাখা হ‌বে। সন্তানরা বি‌দেশ থে‌কে ফির‌লে শ‌নিবার চট্টগ্রা‌মে তার পারিবা‌রিক কবরস্থা‌নে তা‌কে দাফন করা হ‌বে।

বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়ার পর ৯টা ৫৫ মি‌নিটে ডাক্তাররা তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন।

আইয়ুব বাচ্চু জন্মেছিলেন ১৯৬২ সালের ১৬ আগস্ট। চট্টগ্রামে। সংগীত শিল্পী পরিচয়ের বাইরে তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার।

সংগীত জগতে তার যাত্রা শুরু হয় ‘ফিলিংস’-ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তার শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন।

চ্যানেল আই পরিবার তার মৃত্যুতে শোকাহত। চ্যানেল আই কার্যালয়ে শোক বই খোলা হয়েছে।

ছবি: তানভীর আশিক

ট্যাগ: আইয়ুব বাচ্চুলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুখে হাসি ফোটাতে ক্লান্তিবিহীন গান শুনিয়েছেন আইয়ুব বাচ্চু

পরবর্তী

ঢাবির ‘ঘ’ ইউনিটে ভর্তি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পরবর্তী

ঢাবির ‘ঘ’ ইউনিটে ভর্তি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আমির হোসেন আমু-আইনশৃঙ্খলা

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা নেই: আমু

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT