আন্তর্জাতিক

মিয়ানমারে সামরিক অভিযান বন্ধ করতে হবে: জাতিসংঘ মহাসচিব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে মহাসচিব মাইকেল রাইসের ভাষণ, যেখানে তিনি মিয়ানমারে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস বলেছেন, মিয়ানমারে সামরিক অভিযান বন্ধ করতে হবে ও রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমারে এই ধরনের নাটকীয় সাম্প্রদায়িক দুশ্চিন্তা বৃদ্ধিতে খুবই হতাশ। মিয়ানমারকে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। দুর্যোগপ্রবণ এলাকায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে।

তিনি রোহিঙ্গাদের দু:খ-দুর্দশার সমাধানে জোর দিতে মিয়ানমারের প্রতি আহবান জানান। তিনি মিয়ানমারের নেত্রী অং সান সু চির গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ওপর নজর রেখেছিলেন বলেও জানান।

এর আগে এক সাক্ষাৎকারে সু চি কে ‘শেষ সুযোগ’ দেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন অ্যান্টোনিও গুটারেস।

বিষয়:জাতিসংঘ মহাসচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…