চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাগুয়ার কিনে না দেয়ায় বিএমডব্লিউ পানিতে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৯
- সেমি লিড, অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A
বিএমডব্লিউ-জাগুয়ার পানিতে

‘অর্থই অনর্থের মূল’ – প্রবাদ বাক্যটির প্রমাণ আবারও মিলল। অতি অর্থের মোহে মনের মতো ব্র্যান্ডের গাড়ি না পেয়ে ছেলে বাবা-মায়ের উপহার নতুন বিএমডব্লিউ গাড়িটি ফেলে দিলেন নদীর পানিতে।

পরে যখন ভুল বুঝতে পারলেন, তখন কান্নাকাটি ছাড়া আর কিছুই করার রইল না।

ভারতের হরিয়ানা রাজ্যে শুক্রবার এ ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানায়, রাজ্যের যমুনানগরে ধনী বাবা-মা ছেলেকে খুশি করতে একটি দামি সুদৃশ্য বিএমডব্লিউ গাড়ি কিনে দিলেন। কিন্তু ছেলে খুশি হওয়ার বদলে ক্ষেপে গেলেন বাবা-মায়ের ওপর। কারণ তার দাবি ছিল আরও দামি কিছু।

ধনীর দুলাল ছেলে চেয়েছিলেন বিএমডব্লিউ’র চেয়েও বিলাসবহুল গাড়ি জাগুয়ার। ভারতীয় মুদ্রায় জাগুয়ারের সবচেয়ে সস্তা মডেলের গাড়িটির দাম প্রায় ৪১ লাখ রুপি। আর সবচেয়ে দামি গাড়িটির দাম প্রায় ৩ কোটি।

জাগুয়ার না পেয়ে প্রচণ্ড রাগের মাথায় উপহার পাওয়া নতুন বিএমডব্লিউ গাড়িটি নিয়ে ওই তরুণ শুক্রবার চলে যান বর্ষার উত্তাল নদীর পাড়ে। সেখান থেকে ধাক্কা দিয়ে গাড়িটি পানিতে ফেলে দেন।

শুধু তাই নয়, পুলিশ জানায়, গাড়িটি যখন ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছিল তখন সেটি ভিডিও করে সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করে দেন তিনি।

যে গাড়িটি পানিতে ফেলে দেয়া হয়েছে সেটির দামও কিন্তু কম নয়। ধারণা করা হচ্ছে গাড়িটি বিএমডব্লিউ থ্রি-সিরিজ বা ফাইভ-সিরিজ মডেলের, ভারতীয় মুদ্রায় যার মূল্য ৩৫ লাখের কম নয়, বরং বেশি।

গাড়িটি ডুবতে ডুবতে মাঝনদীতে উঁচু ঘাস-লতায় আটকে যায়। ততক্ষণে মাথা ঠাণ্ডা হয়ে এলে ছেলে বুঝতে পারলেন কি কাণ্ড ঘটিয়েছেন তিনি। কিন্তু তখন যা হওয়ার হয়ে গেছে।

পরে অবশ্য ওই তরুণকে স্থানীয় ডুবুরিদের সহায়তা নিয়ে গাড়িটি নদী থেকে তোলার চেষ্টা করতে দেখা গেছে।

এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

ট্যাগ: বিএমডব্লিউ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আপ্লুত জয়া!

পরবর্তী

ব্যতিক্রম সম্মাননা নিতে আসামে শামসুজ্জামান ও সাচ্চু

পরবর্তী

ব্যতিক্রম সম্মাননা নিতে আসামে শামসুজ্জামান ও সাচ্চু

চরের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবে আইএফএডি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT