চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতরানের জুটির পর দ্রুত ৩ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা দ্রুত তিন উইকেট তুলে নেওয়ার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দেয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশের শতরান পেরোনা জুটি ভেঙেছে ১২৪ রানে। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন লাঞ্চ বিরতির পর উইকেটের পেছনে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্ত (৬৭)। তিনে নেমে ইয়াসির আলি চৌধুরী আবারও ব্যর্থ হন। ৫ রান করে বোল্ড হন এবারও। দ্রুত ২ উইকেট হারানো বাংলাদেশের ভরসা হয়ে আছেন জাকির হাসান। অভিষেকে সেঞ্চুরির আশা জাগিয়েছেন এ তরুণ। অপরাজিত আছেন ৮২ রানে।

চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৬ রান। বিরতির আগে লিটন দাস সাজঘরে ফেরেন ১৯ রান করে। কুলদীপ যাদবের বলে সহজ ক্যাচ দেন মিড অনে।

আগের দিন ২৫৪ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামা সফকারীদের টপঅর্ডার দেখায় দৃঢ়তা। ওপেনার শুভমন গিল ও চেতেশ্বর পূজারার সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে লোকেশ রাহুলের দল। বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে তোলে ৪১ রান।

Banglabid

দুই সেঞ্চুরিতে ভারতকে নিয়ে যায় চালকের আসনে। ১৫২ বলে ১০০ রানের ইনিংস খেলে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন শুভমন। ১৩০ বলে ১০২ রানে অপরাজিত থাকেন পূজারা। তৃতীয় দিনের পড়ন্ত বিকেলে বাউন্ডারি মেরে এ ব্যাটার তিন অঙ্কে পৌঁছাতেই ইনিংস ঘোষণা করে ভারত।

তার আগে ১৫০ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। স্বাগতিকদের ফলো অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে ভারত।

৮ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনের সকালে খেলতে নেমে দেড়শ ছুঁয়ে অলআউট হয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ করেন ২৫ রান।

Reneta

১০২ রানে ৮ উইকেট পড়ার পর মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন মিলে দ্বিতীয় দিন পার করেন। ১৪৪ রানে ইবাদত আউট হলে বিচ্ছিন্ন হয় জুটি। ৪২ রানের জুটিটিই বাংলাদেশের ইনিংসের সেরা। ইবাদতের অবদান ১৭ রান।

তৃতীয় দিন এক শিকারের দেখা পেলে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন কুলদীপ যাদব। বাঁহাতি রিস্ট স্পিনার আগের দিন নেন ৪ উইকেট। পড়ন্ত বিকেলে জোড়া আঘাত হানেন তিনি। পেসার মোহাম্মদ সিরাজ ৩ উইকেট তুলে টপ ও মিডলঅর্ডারে ধস নামান। উমেশ যাদবের শিকার একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজলিড স্পোর্টসশতরানের জুটি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT