চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলাশয় রক্ষায় প্রযুক্তি নির্ভর মনিটরিং করতে টিআইবি’র আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
বাংলাদেশ
A A

ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপ লঙ্ঘন করে গত ১০ বছরে ঢাকার চারপাশের ২২ শতাংশ জলাশয় ভরাট হয়ে গেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি বলছে, খোদ রাজউক ছাড়াও আইনের শাসন ও আইন প্রয়োগকারীদের বিচারহীনতার সুযোগে সরকারি ও বেসরকারি দু’ভাবেই আইনলঙ্ঘন চলছে।

২০১০ সাল থেকে ২০১৯ সাল এই ১০ বছরে ঢাকা মেট্রোপলিটন অঞ্চল ছাড়াও সাভার-গাজীপুর নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং কেরানীগঞ্জ অঞ্চলের জলাশয় ভরাটের চিত্র তুলে ধরে টিআইবি’র সংবাদ সম্মেলন। এতে জলাশয় ভরাট এবং উন্নয়নের নামে অবৈধ দখলের চিত্র তুলে ধরে ২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন দুই গবেষক।

ওই গবেষণার তথ্য অনুযায়ী গত ২০১০ সালে ঢাকাসহ আশেপাশে ৭ শতাংশ জলাশয় ৩৫ শতাংশ জলধারণ অঞ্চল এবং বন্যা প্রবাহ অঞ্চলের ২৫ শতাংশ ভরাট হয়েছে। ঢাকা শহরের ২০১৯ সালে এসে ২৭ শতাংশ জলাশয় ৩৪ শতাংশ জলধারণ অঞ্চল এবং ৫৭ শতাংশ বন্যা প্রবাহ অঞ্চল ভরাট হয়েছে। জলাশয় সংরক্ষণ আইন ২০০০ পরিবেশ সংরক্ষণ আইন ২০১০ এবং পানি আইন ২০১৩ থাকার পরও জলাশয় দখল মুক্ত না রাখার জন্য বিচারও আইনের বাস্তবায়নের অভাব বলছে টিআইবি।

Banglabid

একইভাবে সাভার, রূপগঞ্জ, কেরানীগঞ্জ এবং গাজীপুরের বিপুল পরিমাণ জলাশয়, জলধারণ অঞ্চল এবং বন্যা প্রবাহ অঞ্চল দখল হয়েছে। সরকারের অঙ্গীকারমতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাও গড়ে উঠেনি।

সাভার-আশুলিয়া হাইওয়ের পাশে দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশ বসবাসের অযোগ্য হওয়াতে দীর্ঘদিনের পৈত্রিক নিবাস ছাড়তে বাধ্য হয়েছে সাধারণ মানুষ। ইতোমধ্যে হারিয়েছে জীব বৈচিত্র্য যা পরিবেশ-মানুষ এবং সবার জন্য হুমকি হিসেবে দেখছেন গবেষকরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিআইবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬

নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চবির ফাহমিদা আক্তার চৌধুরী ইভা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাসুল (সা.)-এর পছন্দের খাবার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT