চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলাবদ্ধতায় রাজধানীবাসীর ভরসা ফায়ার সার্ভিসের রেসকিউ বোট

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:২৩ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৭
জনপদ, ঢাকা
A A
বন্যার পানিতে রেসকিউ বোটে মানুষ, ঢাকার জলাবদ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বর্ষণে জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। তবে স্বস্তির বিষয় এই যে জলাবদ্ধতার সময় রাজধানীবাসীর কাছে ভরসা হয়ে উঠেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রেসকিউ বোট।

প্রতিষ্ঠানটির কর্মীরা রাজধানীবাসীর সুবিধার জন্য বিভিন্ন জায়গায় বোটে চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে রাজধানীর যে কোন জায়গায় বোট সুবিধা পেতে হট লাইন ‘০২৯৫৫৫৫৫৫’ নম্বরে ফোন দিতে হবে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত একদিনের ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন রাজপথসহ অলিগলি।

রাজধানীর মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, কারওয়ান বাজার, নিউমার্কেট, রাসেল স্কয়ার, সংসদ ভবন এলাকা, গ্রীন রোড; মিরপুর-১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও কালশির সাংবাদিক আবাসিক এলাকাসহ অনেক জায়গার মূল সড়ক ডুবে গেছে হাঁটু পানির নিচে। কোনো কোনো স্থানে কোমর পানিও জমে গেছে।

বন্যার পানিতে ফায়ার সার্ভিসের রেসকিউ বোট ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এদিকে প্রবল বর্ষনে রাজধানীর মতিঝিল, নটরডেম কলেজ, কাওরান বাজার, শেওরাপাড়া তলিয়ে যাওয়া সড়কে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রেসকিউ বোটে করে সাধারণ জনগণের চলাচলে সহায়তা করে চলেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

Reneta

তাদের বোটে চলাচল করার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।সেই ছবিগুলো উৎসাহী জনতা ফায়ার সার্ভিসকে ধন্যবাদ দিয়ে মিরপুর ও ধানমন্ডি এলাকায় রেসকিউ বোট কিভাবে পাওয়া যাবে জানতে চায়।

বন্যার পানিতে ফায়ার সার্ভিসের রেসকিউ বোট ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর শাকিল নেওয়াজ চ্যানেল আই অনলাইনকে বলেন: জলাবদ্ধতায় রাজধানীবাসীর দুর্ভোগ খানিকটা দূর করার জন্যই আমাদের এই প্রয়াস। শান্তিনগর, কাওরানবাজার, শেওরাপাড়ায় আমাদের আরো অতিরিক্ত কর্মী সেবা দিতে যাচ্ছে।

বন্যার পানিতে ফায়ার সার্ভিসের রেসকিউ বোটের সাহায্যে মানুষ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর যেসব জলাবদ্ধ এলাকায় এখনো বোট পৌছায় নি সে ব্যাপারে তিনি বলেন: রাজধানীর যে কোন জায়গায় ‘রেসকিউ বোট’ সুবিধা পেতে হট লাইন ‘০২৯৫৫৫৫৫৫’ নাম্বারে ফোন দিতে হবে।

গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝিরি ঝিরি বৃষ্টি সময় বাড়ার সঙ্গে সঙ্গে রুপ নেয় ভারী বর্ষণে।বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সৃষ্ট টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে। ফলে ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফায়ার সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির অবসর নিয়ে যা বললেন পারেদেস

জুলাই ২৫, ২০২৬

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ হাজির হাসপাতালে

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্রান্স-স্পেনে সরানো হচ্ছে ২ লাখের বেশি মানুষ, দাবানল ‘নিয়ন্ত্রণের বাইরে’

জুলাই ২৫, ২০২৬

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT