চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব তারকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ৩০, মে ২০২০
বিনোদন
A A

পুলিশের হাতে অন্যায়ভাবে নিহত জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তারকারা। সোশ্যাল মিডিয়ায় তারা ক্ষোভ এবং নিন্দা জানিয়েছেন এই ঘটনার বিরুদ্ধে।

ভায়োলা ডেভিস লিখেছেন, ‘আমেরিকায় কৃষ্ণাঙ্গ হলে যা হয়, এই অপরাধেই মরতে হলো। আমাদেরকে শত বছর ধরে নির্যাতন করা হচ্ছে।”

‘স্টার ওয়ার্স’ অভিনেতা জন বয়েগা নিহত ফ্লয়েডের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার পেট ব্যথা করছেন, ঘাড় ব্যথা করছে। পুরো শরীর ব্যথা করছে। তারা আমাকে হত্যা করবে।’

Banglabid

জাস্টিন বিবার লিখেছেন, ‘এসব অবশ্যই বন্ধ করতে হবে। এগুলো আমাকে অসুস্থ করে দিচ্ছে। এই মানুষটির মৃত্যুতে ভীষণ রাগ হচ্ছে। বর্ণবাদ খুব খারাপ। আমাদের এর বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত।’

অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে লিখেছেন, ‘জর্জ ফ্লয়েডের বেছে থাকার কথা ছিল। বিচার পাওয়ার অধিকার ছিল তার। ফ্লয়েডের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।’

ডেমি লোভাটো বলেন, ‘এটা ঠিক না। সবাই নিজের যায়গা অবস্থান না নিলে এটা বন্ধও হবে না। বিশেষ করে সাদাদের এগিয়ে আসতে হবে।’

Reneta

পপ তারকা নিক জোনাস ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জর্জ ফ্লয়েড ও তার পরিবারের জন্য প্রার্থনা করছি। সাহায্যের চাইতে গিয়ে একটি পরিবার তাদের প্রিয়জন হারালো। এটি অমার্জনীয়।’

গিগি হাদিদ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এখন তাদেরকেই আইনের আওতায় আনা উচিত। এমন তো প্রায়ই ঘটে, ক্যামেরায় ধরা পড়েছে বলেই জানাজানি হয়েছে।

র‍্যাপার কার্ডি বি লিখেছেন, ‘অনেক হয়েছে। আর কতোটা হারালে সব ঠিক হবে? যুদ্ধ লাগবে? নতুন প্রেসিডেন্ট লাগবে? হিংস্র দাঙ্গা লাগবে? আমি টায়ার্ড। এই দেশ টায়ার্ড।’

৪৬ বছর বয়স্ক জর্জ ফ্লয়েডকে ২৫ মে সন্ধ্যায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণ পর একজন পুলিশ অফিসার হাঁটু দিয়ে তাঁর গলা চেপে ধরলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। ফ্লয়েড মিনোপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করতেন। এ ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে করোনা উপেক্ষা করে প্রতিবাদে সরব হন শত শত মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান হ্যাথাওয়েকার্ডি বিগিগি হাদিদজর্জ ফ্লয়েডজাস্টিন বিবারনিক জোনাসভায়োলা ডেভিসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT