চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ই লক্ষ্য টাইগারদের

সাইদুর রহমান শামীম সাইদুর রহমান শামীম
৭:১৫ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৫
স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটে সাড়ে পাঁচ বছর পর ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে বুধবার সকাল ১০টায় শুরু দুই প্রতিবেশীর সিরিজের একমাত্র টেস্ট। উইকেট নিয়ে অস্বস্তি থাকলেও জয়টাই লক্ষ্য জানিয়েছে টিম টাইগার্স। র‌্যাঙ্কিং-এর তিন নম্বরে থাকা ভারতীয় দল জানিয়েছে, নয় নম্বরে থাকা বাংলাদেশকে কাবু করার মন্ত্র তাদের জানা আছে।

টেস্ট ক্রিকেটে দেড় দশকের ইতিহাসে দেশের মাটিতে জুন মাসে এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। কন্ডিশন পরিচিত হলেও, প্রতিপক্ষ ছাড়াও বড় চ্যালেঞ্জ জ্যেষ্ঠের অসহনীয় গরম। ম্যাচের আগের দিন তাই ঐচ্ছিক অনুশীলনে গরহাজির ছিলেন সাকিব, ইমরুল কায়েস ও লিটন কুমার দাস। স্কোয়াডের তিন পেইসার রাজু, রুবেল এবং শহীদও ফতুল্লামুখো হন নি।

উইকেট নিয়ে বিভ্রান্তি আছে। তাই প্রথম একাদশ এখনো চূড়ান্ত নয়। নেতৃত্ব দিলেও কিপিং করছেন না মুশফিকুর রহিম, খুলে যেতে পারে তাই লিটন কুমারের ভাগ্য। টিম-টাইগার্সের টার্গেট ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়।

Banglabid

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, খেলায় জিততে হলে ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে। মুশফিক বিশ্বাস করেন, বাংলাদেশের যে বোলিং লাইনআপ তাতে ভারতকে দুবার অলআউট করার ক্ষমতা আছে। জিততে না পারলেও অন্তত ড্র করতে পারবে বাংলাদেশ।

রাজধানীর উপকণ্ঠের ক্রিকেট ভেন্যুতে নয় বছর পর এই টেস্ট ম্যাচ। গত সাত মাসে এই মাঠেই হয়েছে ঘরোয়া ক্রিকেটের ১২৭টি ম্যাচ। অতি ব্যবহারে উইকেট আর আউটফিল্ডের অবস্থা দেখে প্রচন্ড বিরক্ত টাইগার-কোচ চন্ডিকা হাথুরসিংহ।

পিচ সম্পর্কে বিস্ময় প্রকাশ করে হাথুরুসিংহ বলেন, এরকম পিচ তিনি কখনও দেখেন নি। এই পিচ তার জন্য দূর্বোধ্য।

Reneta

উইকেট নিয়ে হাথুরুসিংহর বিশ্লেষণের সঙ্গে অবশ্য একমত নন ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হওয়া ভারতের টেস্ট অধিনায়ক।

উইকেট দেখে সন্তোষ প্রকাশ করেছেন ভিরাট কোহলি। হাই স্কোরিং ম্যাচ হবে আশা করে তিনি বলেন, বোলিং কোচের সঙ্গে কথা বলে বোলিং কম্বিনেশন ঠিক করবেন।

হাথ‍ুরুর কথার সঙ্গে অমিল থাকলেও এক জায়গায় সৌরভের সঙ্গে মিলে যাচ্ছেন কোহলি। পনেরো বছর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অধিনায়ক হিসাবে সৌরভের যাত্রা শুরু। এবার সেই বাংলাদেশ দিয়েই ভারতীয় টেস্ট দলে শুরু হচ্ছে ভিরাট কোহলি যুগ।

প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের অভাব নেই দুই দলের। জেতার স্বপ্ন দেখলেও বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনাল শুধুই অতীত জানিয়েছে টিম টাইগার্স। ভারতীয়দের দাবি: ক্রমাগত উন্নতি করে চলা বাংলাদেশ সমীহ জাগানো প্রতিপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেটভিরাট কোহলিমুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: সুস্থ ধারার রাজনীতির বড় জয়

আগস্ট ১৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (সংগৃহীত)।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

আগস্ট ১৪, ২০২৬

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

আগস্ট ১৪, ২০২৬

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT