চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরাতে মোদির কাছে স্থানীয় নেতাদের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ২৫, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সরব হলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সরব হয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও। ৩৭০ ধারা আবারও কার্যকর করে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দিতে দাবি জানান তারা।

হিন্দুস্থান টাইমসের এক খবরে জানা গেছে, বৃহস্পতিবার সর্বদলীয় এক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের ওমর আবদুল্লাহ জানান, প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন, ২০১৯ সালের ৫ আগস্ট তারা মানেন না।

ওমর সাংবাদিকদের বলেন, ‘একটি বিশ্বাসের বন্ধন ভেঙেছে। এটা এখন কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত, সব ধরনের পদক্ষেপ নেওয়া, যাতে এই বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত হয়। আমরা ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টি মানি না। তবে আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আমরা আদালতে এই বিষয়টি নিয়ে লড়ব।’

Banglabid

ওমর আবদুল্লাহ আরও বলেন, ‘বৈঠকে গোলাম নবী আজাদ দাবি করেন নির্বাচনের আগে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া উচিত। সেই সময় সেই কথা শুনে কোনও প্রতিক্রিয়া দেননি প্রধানমন্ত্রী।’

পাশাপাশি তিনি বলেন, যে সিদ্ধান্তগুলি কাশ্মীরের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে সেগুলি ফিরিয়ে নেওয়া উচিত। জম্মু ও কাশ্মীরকে সম্পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া উচিত। শুধু জম্মু ও কাশ্মীরের উপর যে ডিলিমিটেশন আরোপ করা হয়েছে। আমরা আগেও বলেছি এই ধরনের ডিলিমিটেশনের কোনও দরকার নেই। তারপরও তা আরোপ করা হল। আসামেও করা হয়, কিন্তু আসামের ডিলিমিটেশন তুলে নিয়ে সেখানে নির্বাচন করানো হল। তাহলে জম্মু-কাশ্মীরের জন্য ডিলিমিটেশন আরোপিত থাকছে কেন?

অপরদিকে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এদিন বৈঠক শেষে বলেন, ‘জম্মু ও কাশ্মীরের মানুষরা ২০১৯ সালের ৫ আগস্টের পর অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। তারা খুব ক্ষুব্ধ। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, যেভাবে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে তা জম্মু ও কাশ্মীরের মানুষ মেনে নেবে না। তারা অপমানিত।’

Reneta

পাশাপাশি মেহবুবা মুফতি আরও বলেন, ‘জম্মু ও কাশ্মীর আন্দোলন চালিয়ে যাবে যাতে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ভাবে ৩৭০ ধারা পুনঃপ্রতিষ্ঠিত করা যায়। এটা আমাদের জাতিগত পরিচয়ের বিষয়। পাকিস্তানের সঙ্গে কথা বলার জন্যে আমি সরকারকে শুভেচ্ছা জানিয়েছি। যদি শান্তি ফেরাতে পাকিস্তানের সঙ্গে ফের আলোচনা করতে হয়, তাহলে তা করা উচিত বলে আমি প্রধানমন্ত্রীকে বলেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জম্মু ও কাশ্মীর
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT