চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে চ্যানেল আইয়ে নায়করাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৭
বিনোদন
A A

৭৬তম জন্মদিনে চ্যানেল আইয়ে ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয়তম অভিনেতা নায়করাজ রাজ্জাক। সকালে চ্যানেল আইয়ে পৌঁছানোর পর ‘শুভ জন্মদিন তোমার’-এর সুরে সুরে এক ঝাঁক শিশু তাকে বরণ করে নেয়।

পরে তিনি চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘ইউনিভার্সেল ফুড লি. তারকাকথনে’ আড্ডায় অংশ নেন।

এর আগে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে নায়করাজ রাজ্জাক অভিনীত সিনেমাগুলোর জনপ্রিয় কিছু গান পরিবেশন করা হয়।

Banglabid

দুপুর ১টা ৫ মিনিটে ‘ফেয়ার অ্যান্ড লাভলি এবং সিনেমার গান’ অনুষ্ঠানেও তার অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান দেখানো হয়।

এছাড়া রাজ্জাক সম্পর্কে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতার অংশগ্রহণে একটি বিশেষ সাক্ষাতকার অনুষ্ঠান প্রচার করা হয়। এছাড়াও থাকছে শফিউজ্জামান খান লোদির উপস্থাপনা ও পরিচালনায় নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে তার অংশগ্রহণে ‘আমার ছবি’ অনুষ্ঠানের বিশেষ পর্ব।

সকালে শিশুদের সঙ্গে কিছু সময় কাটানোর পর নায়করাজ রাজ্জাক চ্যানেল আই অনলাইনকে বলেন, জন্মদিনে এমন আয়োজনে তার খুব ভাল লাগছে। ‘বাচ্চাদের দেখেও খুব ভাল লাগছে।’

Reneta

সে সময় তার সঙ্গে ছিল সাড়ে তিন বছর বয়সী নাতনী আরিবা। আরিবার বাবা, অভিনেতা সম্রাটও সে সময় তার সঙ্গে ছিলেন।

জন্মদিনের আয়োজনের জন্য রাজ্জাক সকলকে ধন্যবাদ জানান।

চ্যানেল আই ভবনে নায়করাজ রাজ্জাককে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

ভিডিও রিপোর্ট দেখতে নিচে ক্লিক করুন:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইনায়ক রাজ রাজ্জাক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT