চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয়তার মাঝপথে ক্যারিয়ার ছেড়েছেন তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ০১, মার্চ ২০২১
বিনোদন
A A

হলিউডে জনপ্রিয়তা পেতে একজন তারকাকে অনেক কঠিন সময় পার করতে হয়। একবার পাকাপোক্ত হতে পারলে খ্যাতি, সম্পদ, কাজের কোনো অভাব হয় না। কিন্তু গ্ল্যামারাস এই জীবনের মাঝপথে ক্যারিয়ার ত্যাগ করেছেন হলিউডের অনেক তারকা। সফলতা পেয়েও লাইট-ক্যামেরা-অ্যাকশনের জীবন ভালো লাগেনি তাদের। তেমনই কয়েকজন হলিউড তারকাকে নিয়ে এই ফিচার:

ক্যামেরন ডিয়াজ: জিম ক্যারির বিপরীতে ১৯৯৪ সালে ‘দ্য মাস্ক’ ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন ক্যামেরন ডিয়াজ। ‘দেয়ার’স সামথিং অ্যাবাউট ম্যারি’, ‘চার্লি’স অ্যাঞ্জেলস’ ও ‘শ্রেক’ চলচ্চিত্রে তার অভিনয় ভক্তদের মন ছুঁয়েছে। ২০ বছরের ক্যারিয়ারে তাকে বড় পর্দায় সর্বশেষ হাজির হতে দেখা যায় ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অ্যানি’ চলচ্চিত্রে। এরপর অভিনয় জগতকে বিদায় দিয়েছেন তিনি।

ড্যানিয়েল ডে-লুইস: সেরা অভিনেতা ক্যাটাগরিতে তিনবার অস্কার জিতেছেন ড্যানিয়েল ডে-লুইস। রানী এলিজাবেথের কাছ থেকে গ্রহণ করেছেন নাইটহুড। জনপ্রিয়তার শীর্ষে থেকেও অভিনয় ছেড়ে দিয়েছেন তিনি। তাকে সর্বশেষ ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্যান্টম থ্রেড’-এ।

জেনে হ্যাকম্যান: প্রায় ছয় দশকের অভিনয় জীবনে দুটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোব, দুটি বাফটা এবং একটি স্ক্রিন অ্যাকটরস গিল্ড পুরস্কার জিতেছেন জেনে হ্যাকম্যান। প্রশংসিত হয়েছেন দর্শক-সমালোচক মহলে। উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় সিনেমা। ২০০৪ সালে অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি।

Banglabid

গিনেথ প্যালট্রো: তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ার। অভিনয় শুরুর পর মাত্র ২৬ বছর বয়সে জিতেছিলেন অস্কার। এ ছাড়া সেরা অভিনেত্রী হিসেবে ঝুলিতে আছে গোল্ডেন গ্লোব ও এমি অ্যাওয়ার্ডস। নিজের ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটানো প্যালট্রো জানিয়ে দিয়েছেন তার অভিনয়ে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

মেগান মার্কেল: প্রিন্স হ্যারিকে বিয়ের আগে মেগান মার্কের ক্যারিয়ার ছিল তাক লাগানো। সিনেমা, সিরিজ সবখানেই ছিল তার উজ্জ্বল উপস্থিতি। বিয়ের পরে অভিনয় ছেড়েছেন মেগান। বর্তমানে প্রোডাকশন কোম্পানি শুরু করার কাজ করছেন তিনি।

শার্লি টেম্পল: কমবয়সেই খ্যাতি অর্জন করা সোজা কথা নয়। বিশেষ করে বিংশ শতাব্দীতে। শার্লি টেম্পল ১৯৩৫ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত শিশুশিল্পী হিসেবে হলিউডের শীর্ষ বক্স অফিস তারকা ছিলেন। মাত্র ৭ বছর বয়সে তিনি বিশেষ অস্কার জিতেছেন। এত জনপ্রিয়তা পেয়েও হলিউড ক্যারিয়ার ছেড়েছেন এই শিল্পী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যামেরন ডিয়াজড্যানিয়েল ডে-লুইসমেগান মার্কেললিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘দিদির জন্য গাড়ি দেন’, তুলির কথায় সাড়া দিলেন ইউএনও

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT