চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের সাথে সম্পৃক্ত নেতাদের মূল্যায়ন করতে হবে: নওফেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
নেতাদের মূল্যায়ন ও জনগণের সাথে সম্পৃক্ততার উপর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্থানীয় নেতৃত্বকে অবশ্যই শক্তিশালী করতে হবে এবং জনগণের সাথে যাদের সরাসরি সম্পৃক্ততা আছে তাদেরকে মূল্যায়ন ও ধারণ করতে হবে। এছাড়া কখনও দলীয় গণভিত্তি সুদৃঢ় হবে না। অনেক সুবিধাভোগী সুযোগ সন্ধানীর ভিড় এখন বেড়েছে, তাদেরকে সামাল দিয়ে তৃণমূল স্তরকে সুসংগঠিত করতে হবে।

তিনি আজ চট্টগ্রামের কোতোয়ালী থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনাকালের কঠিন সময়ে দুর্যোগ মোকাবেলায় যারা নিবেদিত হয়ে সম্মুখযোদ্ধার ভূমিকা পালন করেছেন তারা অবশ্যই দেশপ্রেমিক। তাদের মধ্যে আমরা অনেককে হারিয়েছি। এই পরিবারগুলোর প্রতি আমাদের মমত্ববোধ থাকা উচিত, তাদের ভালো-মন্দের খোঁজ-খবর নিতে হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোতোয়ালী থানা এলাকায় যাতে স্বাধীনতাবিরোধীর পুনঃরুত্থান না হয় সেই ক্ষেত্রে সতর্ক অবস্থানকে জোরালো করতে হবে। কারণ দেখা গেছে নিকট অতীতে আমাদের মধ্যে কারো কারো প্রশ্রয়-আশ্রয়ে এরা মাথাচাড়া দিয়ে উঠেছিল।

এদেরকে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তারা কোনভাবেই দলীয় পদ-পদবি দখল করে নিজেদের হীন স্বার্থ আদায়ে তৎপর হতে না পারে এবং তাদের চিহ্নিত করে প্রতিহত করার একটি সাংগঠনিক নির্দেশনা ও কর্তব্য পালন সম্পাদন করতে হবে। আমাদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক শৃংঙ্খলা নিয়ম-নীতি অনুসরণের অপরিহার্যতাকে শতভাগ নিশ্চিত করে সকল চ্যালেঞ্জকে মোকবিলা করার প্রত্যয় ব্যক্ত করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি উন্নয়ন অগ্রযাত্রায় যে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন তা আমাদের সমগ্র জাতিসত্তাকে গর্বিত করে। তাই কোন মুখের কথা নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কর্মকাণ্ডের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিতে হবে। এর ফলেই আমরা অবশ্যই সকল প্রতিকূলতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।

ট্যাগ: নওফেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভবনে রেইন ওয়াটার হার্ভেস্টিং থাকলে কর রেয়াত: মেয়র আতিক

পরবর্তী

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: পরিকল্পনামন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: পরিকল্পনামন্ত্রী

নাস্কে আইএসইএস ফোরামে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিয়ানে বাণিজ্য ও অর্থনীতি ডিজিটাল করতে আগামী পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT