চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের নিরাপত্তা-সুরক্ষার সব চিন্তা বিচার বিভাগকেই কেন করতে হচ্ছে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২৭ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
সম্পাদকীয়
A A

জনবহুল ও ঘটনাবহুল বাংলাদেশে বরাবরের মতো খুবই ব্যস্ত সময় পার করছে দেশের আদালত। শুধুমাত্র বিচারিক কাজে তাদের দায়িত্ব পালন করার কথা থাকলেও জনপ্রশাসন ও ভিন্ন ভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর যেসব কাজ করা দরকার, তার অনেক কিছুই পালনে মহামান্য আদালতকে স্বপ্রণোদিত হয়ে নয়তো রিট আবেদনের পরে নির্দেশ দিতে দেখা যাচ্ছে। যেমন আজকেও অনেক রিটের মধ্যে দুটি রিটের শুনানিতে গুরুত্বপূর্ণ দুটি আদেশ দিতে হয়েছে মহামান্য আদালতকে। ‘ট্যানারি বর্জ্য দিয়ে হাঁস- মুরগী ও মাছের খাবার বন্ধ’ ও ‘মাদারীপুরে সাংবাদিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা’ বিষয়ে আদেশ দিতে হয়েছে হাইকোর্টকে। ঘটনা দুটি বিশ্লেষণ করলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে, দেশের পরিবেশ ও ফৌজদারি আইনে এই দুটি ঘটনার জন্য পদক্ষেপ নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি বাহিনী দায়িত্বপালনে সাংবিধানিকভাবে দায়বদ্ধ। কিন্তু গণমাধ্যমে প্রকাশ হবার পরে নয়তো ব্যক্তি/প্রতিষ্ঠানের রিট আবেদনের পরে আদালতকেই পদক্ষেপ গ্রহণে আইন-শৃঙ্খলা বাহিনী এগিয়ে আসতে নির্দেশ দিতে হচ্ছে। সাম্প্রতিক নানা ইস্যুসহ বেশসময় ধরেই আদালতকে এ ধরণের নির্দেশ দিতে দেখা যাচ্ছে। আমরা মনে করি, এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর দায়িত্বে শিথিলতার চিত্র প্রকাশ পাচ্ছে, যা মোটেও কাম্য নয়। এই শিথিলতা বিভিন্ন সময়ের সরকারের ব্যর্থতা হিসেবেও দেখে থাকে দেশের জনগণ। বেতন-ভাতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিষয়ে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর যেসব আক্ষেপ-আবেদন ছিলো অতীতে, তার অনেকটাই নেই বেতন কাঠামো উন্নয়নের মধ্য দিয়ে। কাজেই কোনোরকমের শিথিলতা ও অবহেলা গ্রহণযোগ্য নয়। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সুপ্রিম কোর্টেও রয়েছে বহুবছরের মামলার জট, সে জট খোলার আপ্রাণ চেষ্টার সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের গুরুদায়িত্বসহ নিয়মিত বিচারিক কার্যক্রম চালিয়ে যাবার প্রশংসনীয় ধারায় আছে বিচার বিভাগ। আমরা এসব কার্যধারার জন্য বিচার বিভাগকে সাধুবাদ জানাই। সেইসঙ্গে আমাদের আশাবাদ, জনপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বিষয়ে বিচার বিভাগের উপরে যেন অতিরিক্ত চাপ না পড়ে, আর স্ব স্ব বাহিনী/দপ্তর জনগণের নিরাপত্তা-সুরক্ষায় যেন তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রণব মুখার্জীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

পরবর্তী

জেনেভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে সংবর্ধনা

পরবর্তী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে শুভেচ্ছা জানানো হয়

জেনেভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে সংবর্ধনা

মোস্তাফিজ যাওয়ার আগেই ভয়ঙ্কর হায়দরাবাদ

সর্বশেষ

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT