চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জঙ্গি হামলা’র ঘটনায় ঘাতক দালাল নির্মূল কমিটির নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
অধ্যাপক জাফর ইকবাল

অধ্যাপক জাফর ইকবাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক এবং জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

রোববার সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লেখক ড. জাফর ইকবালের উপর জঙ্গি, মৌলবাদী সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আমরা এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করি।

বিচারপতি, শিল্পী, সমাজকর্মী, অধ্যাপকসহ বিশিষ্ট ব্যক্তিদের যৌথভাবে পাঠানো বিবৃতিতে আরো বলা হয়, মুহম্মদ জাফর ইকবালসহ মুক্তিচিন্তার শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের নাম দীর্ঘকাল ধরে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীদের হত্যা তালিকায় রয়েছে, যাদের কয়েকজন গত কয়েক বছরে নিহত ও আহত হয়েছেন।

Banglabid

‘‘২০১৩ সালের ফেব্রুয়ারিতে হেফাজতে ইসলামের প্রধান আহমদ শফী বিশাল খোলা চিঠি লিখে জাফর ইকবালসহ মুক্তিচিন্তার লেখক ও বুদ্ধিজীবীদের ‘নাস্তিক’, ‘মুরতাদ’ ঘোষণা করে এ ধরনের হত্যা ও হামলাকে ইসলামের নামে বৈধতা দিয়েছেন, যার বিরুদ্ধে সরকারিভাবে কোন পদক্ষেপ নেয়া হয়নি।  মাঠ পর্যায়ে খুচরা জঙ্গিদমনে আইনশৃঙ্খলা বাহিনী সাফল্য দাবি করলেও এসব জঙ্গিদের মূল রাজনীতি মওদুদিবাদ, ওহাবিবাদ বাংলাদেশে সক্রিয় রয়েছে। সরকার যুদ্ধাপরাধীদের বিচার করলেও যতদিন পর্যন্ত ধর্মের নামে জামায়াত-শিবির চক্রের মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী রাজনীতি নিষিদ্ধ না হবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনও নাগরিকই নিরাপদ থাকবেন না।’’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার নিবিড় তদন্ত দাবি করে এবং অবিলম্বে এর নেপথ্য নায়কদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা জাফর ইকবালসহ মুক্তচিন্তার শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ক্রমাগত বিষোদগার করছে তাদেরও অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ও শাস্তির দাবি জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিজাফর ইকবাল
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘এরা কারা ভাই, কই থাকে?’

পরবর্তী

রক্তচোখা শাকিবের দৃষ্টি স্ফুলিঙ্গের দিকে

পরবর্তী

রক্তচোখা শাকিবের দৃষ্টি স্ফুলিঙ্গের দিকে

গোলমুখে মেসি-সুয়ারেজের বিকল্প কোথায়?

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT